
স্টাফ রিপোর্টার: চলতি মাসের বিশেষ অভিযানে চাঁদপুর সদর উপজেলা হানারচর ইউনিয়নের হরিনা নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোঃ কালাম খান সহ তার সঙ্গীয় ফোর্স সহ মেঘনা নদীর সীমান্তবর্তী এলাকায় অভিযান পরিচালনা করে ৬৯ লাখ ১৫ হাজার কারেন্ট জাল সহ ১৭৫ কেজী মাছ জব্দ করা হয়।
৮ মামলায় ৮ আসামী কে মিয়মিত মৎস্য আইনে মামলা রুজু করে তাদের কে আটক করে জেল হাজতে প্রেরন করা হয়। ১ জুলাই থেকে অধ্য পর্যন্ত পাশ্ববর্তী এলাকা চান্দ্রা ইউনিয়নের আখন ঘাট,লক্ষ্মীপুর ইউনিয়ন, মাঝেরচর, নরসিংহপুর এরিয়া হয়ে মেঘনা নদীতে নিষিদ্ধ ঘোষিত কারেন্ট জাল পাতানো অবস্থায় জেলে দেরকে আটক করতে সক্ষম হই।
এসময় হরিনা ফাঁড়ির ইনচার্জ মোঃ কালাম খান বলেন- সরকার ঘোষিত কারেন্ট জাল আ’জীবনই নিষিদ্ধ। কিছু অ’সাধু জেলেরা মেঘনায় হরহামেশাই ইলিশ শিকার করতে নেমে পড়ে যা আমাদের দেশের ইলিশ রপ্তানি ধ্বংস হয়ে যাচ্ছে। তাই সরকার ঘোষিত চাঁদপুর নৌ পুলিশ সুপারের নির্দেশ ক্রমে আমরা আমাদের দায়িত্ব পালন করে যাবো।




