শাহতলী কামিল মাদরাসার অস্টম শ্রেণির ছাত্রীকে ইভটিজিং : পুলিশের অভিযান

চাঁদপুর খবর রির্পোট: চাঁদপুর সদর উপজেলার শাহতলী কামিল মাদরাসার অষ্টম শ্রেনির ছাত্রীকে ইভটিজিং এর ঘটনায় পাইকদি খান বাড়িতে আসামী বখাটে যুবক মোর্শেদ খান, পিতা-আব্দুল হান্নান খান (হানু খান) কে ধরতে চাঁদপুর সদর মডেল থানা পুলিশ অভিযান পরিচালনা করেছে।

গতকাল ২৮জুলাই (সোমবার) ভিকটিমের পরিবার শাহতলী কামিল মাদরাসার কর্তৃপক্ষকে জানালে মাদরাসা কর্তৃপক্ষ সাথে সাথে বিষয়টি চাঁদপুর পুলিশ সুপার ও চাঁদপুর সদর মডেল থানার অফিসার ইনচার্জকে জানান।

চাঁদপুর সদর মডেল থানার অফিসার ইনচার্জ মো: বাহার মিয়ার নির্দেশে এএসআই শরিফ মোবাইল টীম নিয়ে পাইকদিতে ইভটিজার মোর্শেদ খানকে ধরতে তাদের পাইকদি খান বাড়িতে অভিযান চালায়। কিন্তু তাকে পাইনি । সে পুলিশী উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায় ।

জানা যায়, পুলিশ অভিযান করায় ক্ষুদ্ধ হয়ে ইভটিজার মো: মোর্শেদ খান তার ভাই ও দলবল সহ ভিকটিমের বাড়িতে হামলা করেছে। হামলায় ভিকটিমের দাদাকে মারাত্বক ভাবে আহত করেছে ও বাড়ীঘর ভাংচুর করেছে । এ ঘটনায় অষ্টম শ্রেনির ছাত্রী ও তার পরিবার নিরাপত্তহীনতায় দিন কাটাচ্ছে ।

সম্পর্কিত খবর