স্ত্রীর নারী নির্যাতন মামলায় পাইকদীর ফারুক খান আটক!

চাঁদপুর খবর রির্পোট: চাঁদপুর সদর উপজেলার ৪নং শাহমাহমুদপুর ইউনিয়নের পাইকদি গ্রামের খান বাড়ির মাদক ব্যবসায়ী মোঃ ফারুক খান(৩৭)কে নারী নির্যাতন মামলায় আটক করেছে মডেল থানা পুলিশ । তার স্ত্রী কাজল বেগম (৩৬)বাদী হয়ে এ মামলা দায়ের করেন।

গতকাল ২৮জুলাই (সোমবার) সন্ধ্যায় নিজ গ্রাম পাইকদী গ্রাম থেকে চাঁদপুর সদর মডেল থানার এসআই মো: আওলাদ হোসেন অভিযান চালিয়ে আসামী মো: ফারুক খানকে গ্রেফতার করেন।

আটক মো: ফারুক খানের পিতার নাম মোঃ দুলাল খান, মাতার নাম শাহিদা বেগম, গ্রাম-পাইকদী, পো: শাহতলী, উপজেলা-চাঁদপুর সদর, জেলা-চাঁদপুর।

জানা গেছে,আটক মাদক ব্যবসায়ী মো: ফারুক খানের বিরুদ্ধে একাধিক নারী নিযাতন প্রতারনার মামলা রয়েছে । সাজা পরোয়ানাও রয়েছে । সেই সাথে তার বিরুদ্ধে প্রতারনা করে একাধিক বিয়ে করারও অভিযোগ রয়েছে । সে পুলিশের সোস বলেও দাবী করে মানুষকে হয়রানি করে । তার আটকের খবরে এলাকায় মানুষ স্বাগত জানিয়েছে । মডেল থানা পুলিশকে ধন্যবাদ জানিয়েছে ।

সম্পর্কিত খবর