মৈশাদী ইউনিয়ন বিএনপির মতবিনিময় সভা

চাঁদপুর খবর রির্পোট: চাঁদপুর সদর উপজেলার ৬নং মৈশাদী ইউনিয়নে সদস্য সংগ্রহ, নবায়ন কার্যক্রম গতিশীল করা ও যুবদলের কর্মী সম্মেলন সফল করার লক্ষ্যে মৈশাদী ইউনিয়ন বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

গতকাল ২৭ জুলাই (রবিবার) মৈশাদী বাজারে বিএনপির কার্যালয়ে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুর জেলা বিএনপির সহ-সভাপতি ফেরদৌস আলম বাবু।

এসময় আরো বক্তব্য রাখেন চাঁদপুর জেলা কৃষকদলের সভাপতি মো: এনায়েত উল্ল্যাহ খোকন, চাঁদপুর জেলা বিএনপির সদস্য খান আব্দুস সাত্তার মাষ্টার, ৬নং মৈশাদী ইউনিয়ন বিএনপির সভাপতি মাহবুবুর রহমান স্বপন, সাধারণ সম্পাদক মো: খাইরুল বাসার খানসহ ইউনিয়ন বিএনপি অঙ্গ সহযোগী সংগঠনের নেত্রীবৃন্দ।

সম্পর্কিত খবর