
মতলব দক্ষিণ প্রতিনিধি : মতলব দক্ষিণ উপজেলার খাদেরগাঁও ইউনিয়নের পুটিয়া গ্রামে নিজেদের জায়গায় কাজ করতে গেলে দুষ্কৃতকারীরা বাঁধার সৃষ্টি করেছে বলে অভিযোগ পাওয়া গেছে।
এতে প্রতিপক্ষ ইউনুস প্রধানের ছেলে আবুল কালাম, প্রধান, কামাল প্রধান ও আজাদ প্রধান গংদের হামলায় মৃত ফজলুর রহমান প্রধানের ছেলে জিসান আহমেদ (৩৩) গুরুতর আহত হয়েছে। তাকে মতলব দক্ষিণ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করানো হয়।
এ ঘটনায় মতলব দক্ষিণ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে বলে জানান আহত জিসান। ২৬ জুলাই সকাল ১১ টায় পুটিয়া প্রধানীয়া বাড়ীতে এ হামলার ঘটনাটি ঘটে।
স্থানীয় এলাকাবাসী সূত্র জানা গেছে ,তাদের বাড়ীতে জিসান আহমেদের পৈতৃক জায়গায় কাজ করার প্রস্তুতি নিয়েছিলেন।
ওই জায়গা নিয়ে আদালতে তার জেঠি ফিরোজা বেগমের সাথে আদালতে মামলা ছিল।ওই মামলায় জিসানের পক্ষে আদালত রায় দেন।রায় পাওয়ার পর জিসান আহমেদ তার প্রাপ্য জায়গা দখল বুঝে নেয়ার পর টিনের বাউন্ডারি দিয়ে নেন।
আহত জিসান আহমেদ বলেন,আমাদের জায়গায় বিল্ডিং করার জন্য বাড়ীতে কাজ করতে রডসহ অন্যান্য মালামাল নেয়া হয়।শনিবার সকালে আমাদের নিজের জায়গায় রড কাটার কাজ করছিল লেবার। হঠাৎ আবুল কালাম,আজাদ, কামাল ও তার ছেলে সোহাগসহ ১৫/২০ জন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে এসে প্রথমে একটি টিনের বেড়া ভেঙ্গে তছনছ করে ফেলে। এটা বাধা দিতে গেলে জিশানের উপর অতর্কিত হামলা করে। এসময় তার সাথে থাকা একটি মুল্যবান মোবাইল সেট এবং মালামাল ক্রয়ের জন্য সাথে থাকা ৫৫ হাজার টাকা ছিনিয়ে নিয়ে যায়।
তার ডাক চিৎকার শোনে আশপাশে লোকজন এগিয়ে এসে তাকে রক্তাক্ত জখম অবস্থায় প্রথমে মতলব দক্ষিণ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নেয়া হয়।সেখানে তার অবস্থা বেগতিক দেখে দ্রুত তাকে চাঁদপুর ২৫০ শয্যা সরকারি জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।
এই ঘটনার বিষয়ে জানতে প্রতিপক্ষদের বাড়ীতে গিয়ে কাউকেই পাওয়া যায়নি।হামলাকারীরা পালিয়ে যায়।
মতলব দক্ষিণ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ সালেহ আহমেদ বলেন, মারামারি বিষয়ে দু’পক্ষই থানায় অভিযোগ করেছে। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে।




