
বিশেষ প্রতিনিধি: চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার খাড়খাদিয়ায় অবস্থিত দারুস সুন্নাহ হাফিজিয়া ও লিল্লাহ বোর্ডিং মাদ্রাসায় লায়ন্স ক্লাব অব চাঁদপুর রুপালীর উদ্যোগে বৃক্ষরোপণ, স্যানিটারী টয়লেট স্থাপন করা হয়। এদিন লায়ন্স ক্লাবের পক্ষ থেকে ওই মাদ্রাসার শিক্ষার্থীদের সাথে মধ্যাহ্নভোজের আয়োজনও করা হয়।
শনিবার দুপুরে মাদ্রাসা প্রাঙ্গণে এ কার্যক্রম সম্পন্ন হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মোঃ লুৎফর রহমান। বিশেষ অতিথি ছিলেন ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ শাহআলম।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ক্লাব প্রেসিডেন্ট লায়ন আলমগীর আলম জুয়েল এবং পরিচালনা করেন সাধারণ সম্পাদক লায়ন মোঃ গোলাম হোসেন টিটো। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন, ক্লাব ট্রেজারার লায়ন মোঃ সৈয়দ হোসেন গাজী।
এ সময় উপস্থিত ছিলেন জেলা কো অর্ডিনেটর লায়ন মোহাম্মদ সাকী কাউসার, আইপিপি লায়ন মোঃ খোরশেদ আলম বাবুল,পিপি লায়ন জাকির হোসেন সরদার, পিপি লায়ন মাহমুদুল হাসান খান, পিপি লায়ন জিকরুল আহসান, পিপি লায়ন মফিজুল ইসলাম খান সেলিম, ভাইস প্রেসিডেন্ট লায়ন আরমান চৌধুরী, লায়ন মোঃ মিজানুর রহমান ভূঁইয়া, লায়ন হারুনুর রশিদ, লায়ন কাজী মোস্তাফিজুর রহমান, লায়ন আবুল কালাম আজাদ, লায়ন সাখাওয়াত হোসেন, লায়ন কামরুল হাসান, লায়ন মাহফুজুর রহমান সেলিম, লায়ন আলমগীর হোসেন, লায়ন শামছুল আলম সূর্য, লায়ন মহিউদ্দিন মোল্লা,লায়ন নাজমুল আলম খান,
লায়ন শাহাদাত হোসেন,লায়ন মোঃ মিজানুর রহমান, লায়ন তারেক আলম, লায়ন আক্তার হোসেন সুমন, লায়ন আজাদুর রহমান, চাঁদপুর বস্ত্র ব্যবসায়ী সমিতির সভাপতি মোঃ তাজুল ইসলাম (লিমন), মোঃ মিজানুর রহমান মিয়া, মোঃ মনির হোসেন গাজী, মোঃ আব্দুল কুদ্দুস, লিও সভাপতি রাশেদুল ইসলাম সোহান, সাধারণ সম্পাদক প্রশান্ত সরকার, কোষাধ্যক্ষ সুফিয়ান খান, লিও ক্লাব ডিরেক্টর সোহাগ কবিরাজ সহ লিও অন্যান্য নেতৃবৃন্দ এসময় উপস্থিত ছিলেন।
দ্বিতীয় অধিবেশনে ছিল বিকেল ৫ টায় লায়ন্স ক্লাব অব চাঁদপুর রুপালীর লায়ন সেল্টারে।এসময় ২০২৫-২০২৬ বর্ষের কমিটির নিকট দায়িত্ব হস্তান্তর করা হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ বাহার মিয়া।
লায়ন্স ক্লাবের কর্মকর্তারা জানান, পরিবেশ সংরক্ষণে বৃক্ষরোপণ এবং শিক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষায় স্যানিটেশন সুবিধা নিশ্চিত করতে আমাদের এই উদ্যোগ। পাশাপাশি শিক্ষার্থীদের জন্য বিশেষ খাবারের আয়োজন অনুষ্ঠানে আনন্দঘন পরিবেশ সৃষ্টি করে।
অনুষ্ঠানে মরহুম লায়ন কাজী মাহবুব, লায়ন মোস্তাক হায়দার চৌধুরী,লায়ন মোঃ নুরুল হক বাচ্চু মিয়াজী সহ যারা মৃত্যুবরণ করেছেন সকলের রুহের মাগফিরাত কামনা করা হয়। এবং অসুস্থ লায়নদের সুস্থতার জন্য দোয়া ও মোনাজাত করা হয়। দোয়া পরিচালনা করেন দারুস সুন্নাহ হাফিজিয়া ও লিল্লাহ বোর্ডিং মাদ্রাসার সুপার মাওলানা অলিউল্লাহ।




