
স্টাফ রিপোর্টার : চাঁদপুর সদর মডেল থানার অভিযানে এবং চাঁদপুর জেলার পুলিশ সুপার ও অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ)-এর দিক নির্দেশনায় শুক্রবার (২৫ জুলাই ২০২৫) চাঁদপুর শহরের বিভিন্ন এলাকায় সাঁড়াশি অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন সদর মডেল থানার অফিসার ইনচার্জ, ইন্সপেক্টর (তদন্ত) এবং সঙ্গীয় অফিসার ও ফোর্স। অভিযান পরিচালিত হয় শহরের হাসান আলী মাঠ, মিশন রোড, ছায়াবাণী মোড়, সিএনজি স্ট্যান্ড এবং রেলস্টেশন প্ল্যাটফর্ম এলাকায়।
অভিযানের সময় কিশোর অপরাধে জড়িত সন্দেহে মোট ২৬ জন কিশোরকে আটক করা হয়। পরে তাদের সিডিএমএস ও পিসিপিআর যাচাই করে অভিভাবকদের জিম্মায় প্রদানপূর্বক কিশোর অপরাধ সংক্রান্তে প্রয়োজনীয় কাউন্সেলিং করা হয়। অপরদিকে সিএনজি স্ট্যান্ডে মোবাইল ফোনে জুয়া খেলতে থাকা অবস্থায় ৫ জনকে আটক করা হয়। এদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
আটককৃত কিশোরদের নাম ও পরিচয় নিম্নরূপ : ১. মোঃ ইয়াছিন (১৮), পিতা-মো. কাদির গাজী, মাতা-রীনা বেগম, সাং-ভূইয়া বাড়ি, রহমপুর কলোনী; ২. আফনান শেখ (১৫), পিতা-শেখ মো. আলমগীর, মাতা-বেবী নাজনীন, সাং-রহমতপুর কলোনী: ৩. শাহিব হোসেন (১৮), পিতা-জাহাংগীর হোসেন, মাতা-শামিন বেগম, সাং-নতুন বাজার, উকিল পাড়া; ৪. মো. ফাইয়াস হোসেন জাহিদ (১৭), পিতা-মো. বিল্লাল হোসেন, মাতা-আয়েশা বেগম, সাং-ট্রাকঘাট, ১৪৭নং রহমতপুর আবাসিক এলাকা: ৫. ফাহাদ মোল্লা (১৮), পিতা-শাহাদাত হোসেন, মাতা-আয়েশা বেগম, সাং-নবাবগঞ্জ, ঢাকা; বর্তমান রহমতপুর কলোনী;
৬. ইমতিয়াস অলিম নিশাত (১৮), পিতা-বুলবুল আহমেদ, মাতা-সালমা বেগম, সাং-আলিমপাড়া; ৭. মো. ফারহান গাজী (১৮), পিতা-মো. মোশারফ হোসেন, মাতা-ফাহিমা বেগম, সাং-নতুন বাজার, উকিল পাড়া; ৮. মো. সোহেল আহমেদ (১৭), পিতা-মো. সেকান্দর, মাতা-শাহিনা খাতুন, সাং-গাজী সড়ক, ৯. মো. জিহাদ মজুমদার (১৮), পিতা-খাদেমুল বাশার মজুমদার, মাতা-তাছলিমা আক্তার, সাং-আলিমপাড়া;
১০. লাবিব খান (১৮), পিতা-মো. জহির হোসেন খান, মাতা-মাহমুদা বেগম, সাং-পালপাড়া, রাশেদ কর্নার ভিলা; ১১. মো. আরব আলী (১৭), পিতা-মো. কাদির মিজি, মাতা-আয়শা বেগম, সাং-মৈশাদী, ০২নং ওয়ার্ড:




