
শাহরাস্তি প্রতিনিধি : শুক্রবার (২৫ জুলাই ২০২৫) রাত সাড়ে দশটার সময় স্থানীয় গোপন তথ্যের ভিত্তিতে হাজীগঞ্জ আর্মি ক্যাম্প হতে একটি মাদকবিরোধী যৌথ অভিযান পরিচালনা করা হয়।
এ অভিযানে শাহরাস্তি উপজেলার পশ্চিম উপলতা এলাকা থেকে মাদক ব্যবসায়ী মো. দিদারুল আলম তুহিন (৩৮) কে আটক করা হয়।
গ্রেফতারকৃত ব্যক্তির নিকট হতে ২০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। পরবর্তীতে আইনী ব্যবস্থাগ্রহণ করার জন্যে উদ্ধারকৃত সামগ্রী এবং গ্রেফতারকৃত ব্যক্তিকে শাহরাস্তি থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।




