
স্টাফ রিপোর্টার : পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী সুষ্ঠভাবে সম্পন্ন করার লক্ষ্যে চাঁদপুর জেলা জন্মাষ্টমী উদযাপন পরিষদের মতবিনিময় সভা শুক্রবার (২৫ জুলাই) বিকেলে শ্রী শ্রী গোপাল জিউড় আখড়ায় অনুষ্ঠিত হয়েছে।
মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি সুভাষ চন্দ্র । এসময় তিনি বলেন, আমাদের সকলে মিলে মিশে জন্মাষ্টমীর অনুষ্ঠানমালা পালন করবো। আমরা প্রশাসনের বেধে দেওয়া সময় মেনে শোভযাত্রা শেষ করা যায়না ।
এ বিষয়টি এবছর যেন বিগত বছরের ন্যায় না সেদিকে সকলের দৃর্ষ্টি রাখতে হবে। বিশেষ করে আযান ও নামাজের সময় যেন কোন প্রকার সাউন্ড সিস্টেম না বাজে। আমরা সকলে দৃর্ষ্টি রাখলে শোভাযাত্রাসহ সকল অনুষ্ঠান সুন্দরভাবে সম্পন্ন হবে বলে আমি মনে করি। কোন ধরনের ভয়ভীতি ছাড়া আমরা পূজা অর্চনা করবো দেশের একজন সুনাগরিক হিসেবে। আমরা যেন কোন ধর্মের প্রতি আঘাত না করি সেদিকে নজর রাখতে হবে।
চাঁদপুর জেলা জন্মাষ্টমী উদযাপন পরিষদের সভাপতি পরেশ চন্দ্র মালাকারের সভপতিত্বে ও সাধারণ সম্পাদক কার্তিক সরকারের পরিচালনায় বক্তব্য রাখেন সভায় আরও বক্তব্য রাখেন চাঁদপুর জেলা পূজা উদযাপন পরিষদের সিনিয়র সহ সভাপতি নরেন্দ্র নারায়ন পন্ডিত, সাধারণ সম্পাদক তমাল কুমার ঘোষ, যুগ্ম সম্পাদক গোপাল সাহা, সাংগঠনিক সম্পাদক লিটন সাহা, সদর উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক লক্ষণ চন্দ্র সূত্রধর, জেলা জন্মাষ্টমী উদযাপন পরিষদের সহ সভাপতি রনঞ্জিত সাহা মুন্না, তমাল ভৌমিক,
পৌর পূজা উদযাপন পরিষদের সভাপতি নেপাল সাহা সাধারণ সম্পাদক সুমন সরকার জয়, মহিলা সম্পাদিকা মাধুরী সাহা, জেলা হিন্দু মহাজোটের সভাপতি রতন দাস, শ্রী শ্রী গোপাল জিউড় আখড়া মন্দির কমিটির সহ সভাপতি চিররঞ্জন রায়,
সনাতনী ছাত্র সমাজের পক্ষে কানাই দে, পুরানবাজার ঘোষপাড়ার পক্ষে বিপ্লব দাস কুট্টি, হরিসভার পক্ষে রাজন দে, পুরানবাজার দাস পাড়া শিব মন্দির জন্মাষ্টমী কিমিটির সভাপতি শাওন দাস, দাস পাড়া কালী মন্দির কমিটির পক্ষে পলাশ দাস রাম, পুরানবাজার পালাপাড় জন্মাষ্টমী কিমিটির সাধারণ সম্পাদক সমীর পার, পুরানবাজার হরিজ
মতবিনিময় সভায় বক্তরা বলেন, আমরা সকলে ধর্মীয় ভাবগাম্ভীর্যের সহিত ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমীর সকল কর্মাদি পালন করবো। কোন ভাবেই প্রশাসনের দেওয়া নির্দেশনা মেনে আমরা শোভাযাত্রায় অংশগ্রহন করবো। শোভাযাত্রার কারনে যেন অন্যকোন সম্প্রদায়ের মানুষের ভাবাবেগে আঘাত না দেয় সে দিকে খেয়াল রাখতে হবে। আমাদের পরিবারের সকলকে নিয়ে শাভাযাত্রায় অংশগ্রহণ করবো।




