
মো: রানা সরকার: চাঁদপুর সদর উপজেলার শাহতলী কামিল মাদরাসার প্রাক্তন ছাত্র শাহতলী মুন্সিবাড়ি নিবাসী সমাজসেবক মো: নুরুজ্জামান মুন্সির শ্যালক মরহুম জাহিদুল ইসলামের ৭ম মৃত্যুবার্ষিকী এবং মুন্সিবাড়ির মৃত সদস্যেদের রুহের মাগফেরাত কামনায় কবর জিয়ারত, কোরআন খতম, মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।
গতকাল ২৫জুলাই (শুক্রবার) সকালে শাহতলী মুন্সিবাড়ি জামে মসজিদে দোয়া ও মিলাদ অনুষ্ঠিত হয়।
দোয়া, মিলাদ ও মুনাজাত পরিচালনা করেন শাহতলী কামিল মাদরাসার উপাধ্যক্ষ মাওলানা মোহাম্মদ ইয়াসিন মিয়া।
এসময় দোয়া অনুষ্ঠানে অংশগ্রহন করেন শাহতলী কামিল মাদরাসার সহকারি অধ্যাপক মাওলানা মো: এমদাদ উল্লাহ, আরবী প্রভাষক মাওলানা এ এন এম হেলাল উদ্দিন, প্রভাষক মাওলানা নাজির হোসাইন, সহকারি শিক্ষক মোঃ বাহাউদ্দিন, সহকারি শিক্ষক মাওলানা মিজানুর রহমান, ইবতেদায়ী প্রধান শরীফ মো: মোস্তফা খান, জিলানী চিশতী উবির সহকারি শিক্ষক মাওলানা শহিদুল ইসলাম, স্টেশন মসজিদের খতিব হাফেজ মাওলানা ইব্রাহিম খলিল, স্থানীয় নুরুল হক মুন্সি, স্বাস্থ্য সহকারি (অব:) গোলাম মোস্তফা, মো: নুর মোহাম্মদ মুন্সি, মো: আতিক মুন্সি, হাসান মুন্সি সহ অন্যান্য মুসুল্লীগন।




