
চাঁদপুর খবর রির্পোট: চাঁদপুর সদর উপজেলার ৪নং শাহমাহমুদপুর ইউনিয়নের উত্তর শাহতলী জোবাইদা বালিকা উচ্চ বিদ্যালয়ের অফিস সহায়ক মো: আল আমিন গাজীর বড় বোন আমেনা আক্তার এর বিয়ে পরবর্তী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
গতকাল ২৫জুলাই (শুক্রবার) বাদ জুমা কনের ৪নং শাহমাহমুদপুর ইউনিয়নের শাহতলীস্থ নিজ বাড়িতে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে অংশগ্রহন করেন শাহতলী কামিল মাদরাসার গভনিং বডির নবাগত সভাপতি চাঁদপুর প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি এবং দৈনিক চাঁদপুর খবর পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক সোহেল রুশদী।
অনুষ্ঠানে আরো অংশগ্রহন করেন ডিবি পুলিশের কর্মকর্তা মো: সাইফুল কবির চৌধুরী, ২৯নং উত্তর শাহতলী যোবাইদা বালক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক মো: দিদার হোসেন মিজি, বিশিষ্ট সমাজসেবক মো: নুরুজ্জামান মুন্সি, জিলানী চিশতী কলেজের অফিস ইর্নচাজ রানা সরকার, ৩০নং মধ্য শাহতলী কাদেরিয়া সপ্রাবি অফিস সহায়ক হযরত আলী ,কনের জেঠা মো: রহিম গাজী, জেঠাতো ভাই ডুবাই প্রবাসী মো: মিলন গাজী, কনের বোন জামাতা মো: সোহাগ গাজী, জেঠাতো ভাই মো: আলমগীর গাজী সহ অতিথিবৃন্দ।




