
স্টাফ রিপোর্টার : চাঁদপুর সদর উপজেলার ৪নং শাহমাহমুদপুর ইউনিয়ন জাতীয়তাবাদী ছাত্রদলের সাবেক সহ-সভাপতি ও বতমান সেক্রেটারী প্রাথী মো: রবিউল আউয়াল রবির বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বিভিন্ন কু-রুচীপূর্ণ ভিডিও প্রকাশ করায় চাঁদপুর সদর মডেল থানায় জিডি করা হয়েছে। জিডি নং ১৬৬০, তারিখ : ২৪/০৭/২৫।
গতকাল ২৪জুলাই রাতে শাহমাহমুদপুর ইউনিয়ন জাতীয়তাবাদী ছাত্রদলের সাবেক সহ-সভাপতি মো: রবিউল আউয়াল রবি বাদী হয়ে জিডি করে।
জিডিতে ইউনিয়ন জাতীয়তাবাদী ছাত্রদলের সাবেক সহ-সভাপতি মো: রবিউল আউয়াল রবি অভিযোগ করে বলেন, গত ২৩/০৭/২০২৫ ইং তারিখে Azam Jerry নামক একটি ফেইসবুক আইডি থেকে আমার বিরুদ্ধে বিভিন্ন কু-রুচীপূর্ণ ভিডিও ফেইসবুকে প্রকাশ করে। উক্ত কু-রুচীপূর্ণ ভিডিও এর কারনে সামাজিক এবং দলীয়ভাবে হেয় প্রতিপন্নের স্বীকার হচ্ছেন তিনি ।
উক্ত ফেইসবুক আইডির লিংক-https://www.facebook.com/share/v/1E1Nstforf/। উক্ত ভিডিওতে আমার নামে দলের একটি প্রতিপক্ষ বিভিন্ন মিথ্যা অপবাদ এবং আমার নামে মিথ্যা কাল্পনিক গল্প সাজিয়ে ৪নং শাহমাহমুদপুর ইউনিয়ন এর মাদক নিয়ে উক্ত ভিডিওতে প্রকাশ করা হয়। একটি ভিডিও বানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করে।
উক্ত ভিডিও একটি পক্ষ আমার নাম প্রচার করে আমাকে রাজনৈতিক ভাবে ক্ষতিগ্রস্ত করার চেষ্টা করা হয়েছে।
ভিডিওতে বিবাদী মানষিক বিকারগ্রস্থ এক যুবককে দেখা যায়। কে বা কাহারা উক্ত মানষিক জর্জরিত ব্যাক্তিকে দিয়ে আমার নামে মিথ্যা কু-রুচীপূর্ণ ভিডিও করার জন্য উক্ত মানষিক ব্যক্তিকে টাকা দেয়। আমি বিভিন্ন ভাবে চেষ্টা করিয়াও উক্ত অপপ্রচার কারীর পরিচয় সনাক্ত করিতে ব্যর্থ হই। ঘটনায় দায়ী ব্যক্তি ও ফেসবুকে অপপ্রচার কারীদের সনাক্ত করে আইনী ব্যবস্থা নেওয়ার দাবী করছি।




