বাগাদী আহমাদিয়া ফাযিল মাদরাসা পরিদর্শনে জেলা শিক্ষা অফিসার মো. রুহুল্লাহ

স্টাফ রিপোর্টার : চাঁদপুর সদর উপজেলার বাগাদী আহমাদিয়া ফাযিল (ডিগ্রি) মাদরাসা আকষ্মিক পরিদর্শন করছেন চাঁদপুর জেলা শিক্ষা অফিসার মোহাম্মদ রুহুল্লাহ।

বৃহস্পতিবার (২৪ জুলাই ২০২৫ খ্রি.) বেলা ১১টায় তিনি পরিদর্শনে গিয়ে উপস্থিত ছাত্র-ছাত্রী এবং শিক্ষক-শিক্ষিকার সাথে মতবিনিময় করেন।

মাদরাসার উপাধ্যক্ষ ড. আব্দুল মান্নানের সভাপতিত্বে এবং মাদরাসার সহকারী অধ্যাপক (আরবী) পীরজাদা আল্লামা মাহফুজ উল্যাহ খান ইউসূফীর সঞ্চালনায় শিক্ষার্থীদের উদ্দেশ্যে প্রধান অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর জেলা শিক্ষা অফিসার মোহাম্মদ রুহুল্লাহ।

এসময় উপস্থিত ছিলেন, দৈনিক চাঁদপুর খবর পত্রিকার বার্তা সম্পাদক আহম্মদ উল্যাহ, প্রভাষক (আরবী) মাওলানা জাহিদুল ইসলাম, প্রভাষক (বাংলা) নূরজাহান বেগম, সহকারী শিক্ষিকা (গনিত) রওশনারা আক্তার, সহাকারী শিক্ষক মো. জাকির হোসেন, সহকারী শিক্ষিকা মৌসুমী আক্তার, সহকারী শিক্ষিকা উম্মে রুমানা, সহকারী মৌলভী মাওলানা আবুল হোসেন প্রমুখ।

এ সময় নিয়মিত ছাত্র- ছাত্রী, অভিভাবক এবং এলাকার সূধীজন উপস্থিত ছিলেন। শুরুতেই পবিত্র কুরআন তেলাওয়াত ও হামদে বারি তায়ালা পরিবেশনের মধ্যে দিয়ে অনুষ্ঠান শুরু করা হয়।

সম্পর্কিত খবর