ছোট শাহতলীতে হামলার ঘটনায় আসামী এমরান খানকে মুছলেকায় ছাড়া

চাঁদপুর খবর রির্পোট : তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে চাঁদপুর সদর উপজেলার ৪নং শাহমাহমুদপুর ইউনিয়নের ছোট শাহতলী গ্রামের জনৈক শরীফ খান পিতা আমির খানের  উপর হামলার ঘটনায় দায়েরকৃত মামলার গ্রেফতারকৃত ১নং আসামী এমরান খান মুছলেখার মাধ্যমে ছাড়া পেয়েছে।

২২জুলাই মুছলেখা দিয়ে চাঁদপুর সদর মডেল থানা থেকে ছাড়া পায় সে।

চাঁদপুর সদর মডেল থানার এসআই মো: আওলাদ হোসেন বলেন ছোট শাহতলীতে হামলার ঘটনায় অভিযান পরিচালনা করে ১নং আসামী এমরান খান কে গ্রেফতার করি। আসামী ভবিষ্যতে  এ ধরনের ঘটনা আর করবে না বলে মুছলেকা  দেয়।  যার ফলে তাকে মুক্তি দেওয়া হয় । ভবিষতে আমির খানের  পরিবারের উপর হামলা কিংবা হুমকি দিলে পুনরায় আইনী ব্যবস্থা নেওয়া হবে ।

এছাড়াও এ ঘটনায় উভয়পক্ষ আপোষমুলে  মিমাংসা করেন এবং  আটককৃত আসামী পক্ষ  একটি অঙ্গীকারনামা প্রদান করেন।

এতে বলা হয়, অঙ্গীকারনামায় আসামী মো: এমরান খান গংরা দোষ স্বীকার করে ক্ষমা ও দুঃখ প্রকাশ করছে। ভবিষতে এ ধরনের ঘটনা ঘটাবে না বলে লিখিতভাবে জানান । ভিকটিম (আহত ) শরীফ খান , তার পিতা আমির খান ও পরিবারের ভবিষ্যতে কোন ক্ষয়-ক্ষতি করবে না বলেও জানান ।

সম্পর্কিত খবর