
স্টাফ রিপোর্টার : চাঁদপুর সদর উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ক্রীড়াসামগ্রী বিতরণের প্রথম ধাপে উপজেলা প্রশাসন থেকে ফুটবল বিতরণ বৃহস্পতিবার (২৪ জুলাই ২০২৫) সকালে অনুষ্ঠিত হয়েছে।
চাঁদপুর শহরের ষোলঘর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে চাঁদপুর সদর উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা প্রশাসক সাখাওয়াত জামিল সৈকত ক্রীড়াসামগ্রী বিতরণ করেন।
এসময় তিনি বলেন, শিশুদের মানসিক ও শারীরিক বিকাশে খেলাধুলা অত্যাবশ্যকীয়। মানুষের আনন্দ অনুভূতি তৈরি করে ডোপামিনসহ বেশকিছু হরমোন। খেলাধুলা ও ক্রীড়া ডোপামিন হরমোন নিঃসরণের সবচেয়ে ইতিবাচক মাধ্যম। খেলাধুলা মন, মনন, আত্মবিশ্বাস, সাহস, নেতৃত্ব, ব্যক্তিত্বসহ শারীরিক সক্ষমতা বৃদ্ধিতে অদ্বিতীয় ভূমিকা পালন করে। আমাদের শিশুরা নির্মল আনন্দ ও ক্রীড়া নৈপুণ্যে বেড়ে উঠুক এবং মাদক থেকে দূরে থাকুক এই হোক আমাদের প্রত্যাশা।




