
ইব্রাহিম খান : চাঁদপুর পৌর ২ নং ওয়ার্ড বিএনপির প্রাথমিক সদস্য সংগ্রহ ও নবায়ন কর্মসূচি বাস্তবায়নে সভা অনুষ্ঠিত হয়েছে।গতকাল ২৩ জুলাই বুধবার আয়োজিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন,চাঁদপুর জেলা বিএনপির সহ-সভাপতি জসিম উদ্দিন খান বাবুল ।
এসময় তিনি বলেন,এই ওয়ার্ড যেন ভাল একটি ওয়ার্ড হয় সেজন্য আমাদের কাজ করতে হবে। আপনারা মাদক থেকে দূরে থাকবেন। এই ওয়ার্ডে যে মহিলা সমাবেশটি হবে তাতে যেন আমরা প্রমাণ করতে পারি এই ওয়ার্ডে মহিলা দল শক্তিশালী। আগামী দিনে আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। ঐকের মাধ্যমে দলকে শক্তিশালী করতে হবে। শেখ ফরিদ আহমেদ মানিক কষ্ট করে যে ফসল উঠিয়েছে। সেই ফসলের ফলটি যেন আমরা তাকে দিতে পারি তার জন্য সবাই কাজ করবেন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা বিএনপির সদস্য ফরিদ আহমেদ বেপারী।
প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন,পৌর যুবদলের আহ্বায়ক শাহজাহান কবির খোকা।
চাঁদপুর পৌর ২ নং ওয়ার্ড বিএনপির সভাপতি আবু তাহের তাছির বেপারীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক দুলাল খানের পরিচালনায় সভায় উপস্থিত ছিলেন ওয়ার্ড বিএনপির সহ-সভাপতি রব মিজি,সাংগঠনিক সম্পাদক আবুল কালাম শেখ, যুগ্ম সাধারণ সম্পাদক আলমগীর হোসেন ভুট্টু শেখ,সহ-সভাপতি মিজান মোল্লা, মরন হাওলাদার, যুগ্ম সম্পাদক খোকন বেপারী, দপ্তর সম্পাদক বিল্লালসহ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
পরে নেতৃবৃন্দ ৩১ দফার পক্ষে লিফলেট বিতরণ করেন।




