শাহরাস্তিতে এনসিপির পথসভা

স্বপন কর্মকার মিঠুনঃ আপনারা দেখেছেন কিভাবে মাইলস্টোন স্কুল এন্ড কলেজ শিক্ষার্থীদের হত্যা করা হয়েছে এটি একটি সিস্টেমেটিক্স রাষ্ট্রিয় হত্যাযজ্ঞ। রাষ্ট্র যদি আমরা সংস্কার করতে না পারি এর থেকে বড় ধরণের ঘটনা ঘটতে পারে। সবাইকে সতর্ক থাকতে হবে আমরা রাষ্ট্রিয় সংস্কারের মধ্যে দিয়ে যাচ্ছি।

দেশব্যাপী জুলাই পদযাত্রার অংশ হিসেবে বুধবার (২৩ জুলাই ২০২৫) চাঁদপুরে সমাবেশ শেষ কুমিল্লা সমাবেশে যোগদানে যাওযার পথে শাহরাস্তি গেইট (দোয়াভাঙ্গা) এলাকায় সংক্ষিপ্ত পথ সভায় বক্তব্য রাখত গিয়ে এনসিপির কেন্দ্রীয় মূখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটোয়ারী ওই কথা বলেন।

তিনি আরে বলেন, সংবিধান সংশোধন করে ফ্যাসিস্ট হাসিনা ও তার দোষরদের বিচার করা হবে। কোনো দল, ব্যক্তি এবং গোষ্ঠি আমাদেরকে বাঁধা দিয়ে আটকাতে পারবে না। আমরা সেনাবাহিনী ও পুলিশ বাহিনীকে ঢেলে সাজাবো।

উপজেলা এনসিপির প্রধান সমন্বয়ক আমান উল্লাহ পাটোয়ারীর সভাপতিত্বে উপস্থিত ছিলেন, উপজেলা এনসিপির সদস্য সচিব শেখ রহমত উল্লাহ ,সদস্য আবদুল্লা আল রেদওয়ান, এমরান হোসেন, হাসান মজুমদার (প্রমুখ)।

সম্পর্কিত খবর