মাইলস্টোন কলেজে বিমান ট্রাজেডির ঘটনায় জিলানী চিশতী কলেজে দোয়া

চাঁদপুর খবর রির্পোট: চাঁদপুর সদর উপজেলার শাহতলী জিলানী চিশতী কলেজ, জিলানী চিশতী উচ্চ বিদ্যালয়, উত্তর শাহতলী জোবাইদা বালিকা উচ্চ বিদ্যালয়, ২৯নং উত্তর শাহতলী যোবাইদা বালক সরকারি প্রাথমিক বিদ্যালয় ও ৩০নং মধ্য শাহতলী কাদেরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের যৌথ উদ্যোগে ঢাকা মাইলস্টোন স্কুল ও কলেজে বিমান ট্রাজেডিতে আহত ও নিহত ছাত্রছাত্রীদের জন্য দোয়া অনুষ্ঠিত হয়েছে।

গতকাল ২২জুলাই (মঙ্গলবার) দুপুর ১২টায় কলেজ মিলনায়তনে দোয়া অনুষ্ঠিত হয়।

দোয়া অনুষ্ঠানে অংশগ্রহন করেন, কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো: গোলাম সারওয়ার, জিলানী চিশতী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: মোহসীন উদ্দিন, উত্তর শাহতলী জোবাইদা বালিকা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোহাম্মদ নুরুজ্জামান, ২৯নং উত্তর শাহতলী যোবাইদা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: আবুল কালাম আজাদ, ৩০নং মধ্য শাহতলী কাদেরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা মোসা: তহমিনা আক্তার, জিলানী চিশতী কলেজের সহকারি অধ্যাপক মিসেস নুরুন্নাহার বেগম মুক্তা, সহকারি অধ্যাপক মাওলানা ছোহাইল আহমাদ চিশতী,

সহকারি অধ্যাপক ফারজানা আক্তার, সহকারি অধ্যাপক মো: হানিফ মিয়া, সহকারি অধ্যাপক মো: হাবিবুর রহমান, প্রদর্শক মো: মুঞ্জুর হোসেন পাটওয়ারী, প্রভাষক মোহাম্মদ মানিক মিয়া, প্রভাষক মো: শাহাদাৎ হোসেন, প্রভাষক মো: মাহবুবুর রহমান, লাইব্রেরি শিক্ষক নাছরীন আক্তার, শরীরচর্চা শিক্ষক হালিমা আক্তার, অফিস ইনচার্জ মো: রানা সরকার, হিসাব সহকারি মো: মেহেদী হাসান সহ শিক্ষকবৃন্দ ও শিক্ষার্থীবৃন্দগণ।

দোয়া, মিলাদ ও মুনাজাত পরিচালনা করেন কলেজের সহকারি অধ্যাপক মাওলানা ছোহাইল আহমাদ চিশতী।

সম্পর্কিত খবর