চাঁদপুরে এনসিপির ‘জুলাই পদযাত্রা’ চাঁদপুর প্রেসক্লাবে সংবাদ সম্মেলন

মহসিন হোসাইন: চাঁদপুরে ২৩ জুলাই (বুধবার) থেকে শুরু হতে যাচ্ছে মাসব্যাপী জুলাই পদযাত্রা, যা চাঁদপুরের রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে এক ঐতিহাসিক মোড় পরিবর্তনের বার্তা বহন করছে। রাষ্ট্রীয় শোক পালনের পর জাতীয় নাগরিক পার্টি (NCP)-এর উদ্যোগে এই পদযাত্রা আয়োজন করা হয়েছে।

মঙ্গলবার (২২ জুলাই) বিকেলে চাঁদপুরে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়। সংবাদ সম্মেলনে মূল বক্তব্য রাখেন কেন্দ্রীয় যুগ্ম মুখ্য সমন্বয়ক মো. মাহাবুব আলম। তিনি বলেন, এই পদযাত্রা চাঁদপুরবাসীর জন্য শুধু একটি কর্মসূচি নয়, বরং এটি আগামীদিনের চাঁদপুর গঠনের এক স্বপ্ন জাগানিয়া উদ্যোগ। আমরা বিশ্বাস করি, জনগণের সক্রিয় অংশগ্রহণে ‘জুলাই পদযাত্রা’ হয়ে উঠবে এক গণজাগরণের মাইলফলক।

তিনি আরও জানান, রাজধানীর উত্তরা এলাকায় সদ্য ঘটে যাওয়া বিমান দুর্ঘটনায় নিহত ৩১ জনের প্রতি শ্রদ্ধা জানিয়ে গতকাল (মঙ্গলবার) মাগরিবের নামাজের পর চাঁদপুর বাসস্ট্যান্ড মসজিদে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে।

এছাড়াও আজ এনসিপি’র জুলাই পদযাত্রা উপলক্ষে নিম্ন অনুষ্ঠানসূচি রাখা হয়েছে- সকাল ৯ টায় শহীদ পরিবারের সাথে সৌজন্য সাক্ষাৎ। সকাল ১১ টায় চাঁদপুর বাসস্ট্যান্ডে পথসভা ও পদযাত্রার সূচনা। দুপুর ১ টায় হাজীগঞ্জে শহীদ আজাদ চত্ত্বর উদ্বোধন। বিকাল ২ টায় দোয়াভাঙ্গায় পদযাত্রা।

পদযাত্রায় থাকবেন, এই মহাসমাবেশে অংশ নিচ্ছেন ২৪ জুলাই গণঅভ্যুত্থানের অন্যতম নায়ক নাহিদ ইসলাম, জুলাইয়ের বিপ্লবী নেতা হাসনাত আব্দুল্লাহ, জুলাইয়ের আরেক বিপ্লবী নেতা সার্জিস আলম, চাঁদপুর জেলার কৃতী সন্তান নাসিরউদ্দীন পাটওয়ারী,ডা. তাসনিম জারা, শামান্তা শারমিনসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ।

এসময় সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেনমো. মিরাজ মিয়া কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব, জাতীয় নাগরিক পার্টি (NCP), মো. মাহাবুব আলম কেন্দ্রীয় যুগ্ম মুখ্য সমন্বয়ক, জাতীয় নাগরিক পার্টি (NCP), মো. মাহবুব আলম প্রধান সমন্বয়ক, জাতীয় নাগরিক পার্টি, চাঁদপুর জেলা, ইশরাত জাহান বিন্দু কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব, এনসিপি যুবশক্তি, মেহেদী হাসান তানিম কেন্দ্রীয় সংগঠক, এনসিপি যুবশক্তি, তামিম খান যুগ্ম সমন্বয়ক, জাতীয় নাগরিক পার্টি, চাঁদপুর জেলা।

মুফতি মাহমুদুল হাসান যুগ্ম সমন্বয়ক, চাঁদপুর সদর উপজেলা, সাইফুল ইসলাম সদস্য, জাতীয় নাগরিক পার্টি, চাঁদপুর জেলা,সাইফুর রহমান গাজী যুগ্ম সমন্বয়ক, চাঁদপুর সদর উপজেলা ও জেলা কমিটির সদস্য।

আয়োজকরা জানান, গত কয়েকদিনের প্রচারে জনগণের বিপুল সাড়া পাওয়া গেছে। পদযাত্রাটি চাঁদপুরের ভবিষ্যৎ নেতৃত্ব গঠনে প্রেরণার উৎস হবে বলে তাঁরা আশাবাদ ব্যক্ত করেন।

সম্পর্কিত খবর