কল্যাণপুরে হাতুড়ে ডাক্তার হুমায়ুন কবির আটক

চাঁদপুর খবর রির্পোট: চাঁদপুর সদর উপজেলার কল্যাণপুর ইউনিয়নে রাজনৈতিক পরিচয়ের নাম ভাঙিয়ে এলাকা জুড়ে সন্ত্রাস, প্রতারণা আর অবৈধ ব্যবসার অভিযোগ এবার আটক হলো হাতুড়ে ডাক্তার হুমায়ুন কবির গাজী । তার পিতা নাম : মৃত ছেরাজল হক গাজী গ্রাম: দাসদী, কল্যানপুর ইউনিয়ন চাঁদপুর সদর ।

যিনি কখনো ছিল একজন তথাকথিত ডাক্তার, কখনো আবার বিএনপির নেতা! ঘটনা ঘটেছে চাঁদপুর সদর উপজেলার কল্যাণপুর ইউনিয়নে।

স্থানীয় বিএনপি নেতারা জানান, দীর্ঘদিন ধরে কল্যাণপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের দাসদি গ্রামের বাসিন্দা হুমায়ুন কবির নানা অপকর্মের সঙ্গে জড়িয়ে ছিলেন।

একসময় আওয়ামী লীগের একটি শীর্ষ নেতার ঘনিষ্ঠ ছিলেন, আবার সরকার পরিবর্তনের পর নিজেকে বিএনপির নেতা পরিচয় দিয়ে চালিয়ে যাচ্ছিলেন রাজনৈতিক প্রতারণা।

কল্যাণপুর ইউনিয়ন বিএনপির সভাপতি দেলোয়ার হোসেন জানান, ইউনিয়ন পরিষদে এক বৈঠকের সময় হুমায়ুন কবির হঠাৎ উত্তেজিত হয়ে তাঁর ওপর অতর্কিত হামলা চালান।

পরে বিষয়টি জেলা বিএনপির শীর্ষ পর্যায়ে জানানো হলে, চাঁদপুর মডেল থানা পুলিশ হুমায়ুন কবিরকে আটক করে।

পুলিশ জানিয়েছে, তিনি আজাদ ফার্মেসি নামে একটি দোকানের আড়ালে অবৈধভাবে ডায়াগনস্টিক ব্যবসা পরিচালনা করতেন। নিজেকে বিশেষজ্ঞ ডাক্তার পরিচয় দিয়ে হাড়ভাঙ্গা রোগের চিকিৎসা করতেন তিনি, অথচ এর পেছনে ছিল না কোনো বৈধ সনদ।

সামাজিক যোগাযোগমাধ্যমে হুমায়ুন কবিরের আওয়ামী লীগের এক সাবেক মন্ত্রীর সঙ্গে ছবি ও ভিডিও ইতিমধ্যে ভাইরাল হয়েছে। আর এখন, বিএনপির নাম ব্যবহার করে বিভিন্ন প্রকল্প হাতিয়ে নেওয়ার চেষ্টা, জমি দখলসহ একাধিক অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে।

দলের নেতাকর্মীরা তাঁর বিরুদ্ধে কড়া অবস্থান নেওয়ার আহ্বান জানিয়েছেন। তাঁরা চান, হুমায়ুন কবিরকে দল থেকে বহিষ্কার করা হোক এবং তাঁর সকল অপকর্মের বিচার হোক আইনের মাধ্যমে।

চাঁদপুর সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ বাহার মিয়া বলেন, তার বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে। প্রাথমিক তদন্ত শেষে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

সম্পর্কিত খবর