
চাঁদপুর খবর রির্পোট : তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে চাঁদপুর সদর উপজেলার ৪নং শাহমাহমুদপুর ইউনিয়নের ছোট শাহতলী গ্রামে হামলার ঘটনায় দায়েরকৃত মামলার ১নং আসামী এমরান খান(৩৫) কে গ্রেফতার করা হয়েছে।
গতকাল ২১জুলাই (সোমবার) চাঁদপুর সদর মডেল থানার অফিসার ইনচার্জ মো: বাহার মিয়ার নির্দেশে এসআই মো: আওলাদ হোসেন ছোট শাহতলীতে অভিযান পরিচালনা করে ১নং আসামী এমরান খান (৩৫)কে গ্রেফতার করে। এ ঘটনায় চাঁদপুর সদর থানায় মামলা দায়ের হয়েছে।
এ বিষয়ে চাঁদপুর সদর মডেল থানার এসআই আওলাদ হোসেন দৈনিক চাঁদপুর খবরকে জানান, আমি ওসি স্যারের নির্দেশে গতকাল রাতে অভিযান করে ১নং আসামী এমরান খান কে আটক করি। তাকে আজ আদালতে চালান দেওয়া হবে। বাকি আসামীদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে।
জানা যায়, ২০ জুলাই (রবিবার) মোঃ শরীফ খান (২৪), পিতা-মোঃ আমির খান, সাং-ছোট শাহতলী, খানা ও জেলা-চাঁদপুর বাদী হয়ে চাঁদপুর সদর থানায় অভিযোগ করেন।
এতে আসামী করা হয় ১। মোঃ এমরান খান (৩৫) ২। মোঃ হোসেন খান (৩৮), উভয় পিতা-মোঃ আইয়ুব খান, ৩। তানজিনা আক্তার (৩০), স্বামী-মোঃ এমরান খান, ৪। মোঃ আইয়ুব খান (৬০), পিতা-মৃত হাবিবুল্লাহ খান, সর্ব সাং-ছোট শাহতলী, উপজেলাঃ চাঁদপুর সদর, জেলা-চাঁদপুর।
অভিযোগ সূত্রে জানা যায়, বিবাদীরা আমাদের একই বাড়ীর লোক এবং নিকটাত্মীয়। সম্পর্কে চাচাতো ভাই, ভাইয়ের বউ ও জেঠা হয়। জমি জমা সংক্রান্ত বিষয় নিয়া বিবাদীদের সাথে পূর্ব হইতে বিরোধ চলিয়া আসছে।
উক্ত বিরোধের কারনে বিবাদীরা বিভিন্ন হুমকী ধমকী প্রদান করিয়া আসিতেছে। গত ১৮জুলাই ২০২৫ খ্রিঃ তারিখ বিবাদীদের মুবী মারা যাওয়ার বিষয় নিয়া বর্ণিত বিবাদীরা আমার ছোট বোন ২ ও ৩নং সাক্ষীদের অকথ্য ভাষায় গালাগাল করে। আমার পিতা মেঃ আমির খান অগাইয়া গেলে বিবাসীরা আমার পিতা ও বোনদের মারধর করার জন্য আগাইয়া আসিলে তারা আত্মরক্ষার্থে দৌড়ে ঘরের ভিতরে চলে যায়।
পরবর্তীতে আমি কাজ শেষে রাতের বেলা বাড়ীতে আসলে আমার বোনেরা আমার কাছে ঘটনার বিষয়ে বিস্তারিত জানালে বিবাদীকে পাইয়া তাকে কেন আমার বাবা ও বোনদের গালাগাল করিয়াছে জানতে চাইলে সে দিও হইয় উঠে এবং আমার সাথে কথাকাটাকাটি শুরু করে।




