শাহতলীতে চুরি : সিসি ক্যামেরার ফুটেজে সনাক্ত : মুচলেকায় ছাড়

চাঁদপুর খবর রিপোর্ট : চাঁদপুর সদর উপজেলার ৪নং শাহমাহমুদপুর ইউনিয়নের ৪নং ওয়ার্ডের বড় শাহতলী গ্রামে মরহুম অধ্যক্ষ এএফএম আমিন উল্লাহর সাহেবের বাড়ীতে ১৯ জুলাই আনুমানিক রাত ১০টার দিকে চুরির ঘটনা ঘটে ।

পরক্ষণে টের পেয়ে বাড়ীর মালিক মরহুম অধ্যক্ষ এএফএম আমিন উল্লাহর সাহেবের স্ত্রী জাকিয়া বেগম বাড়ীর সিসি ক্যামেরায় যুবকদের সনাক্ত করেন । ওই সময় এলাকার ৪জন যুবক বাড়ীতে প্রবেশ করে তিনটি বড় মুরগীসহ বিভিন্ন মূুল্যবান জিনিষ নিয়ে যায় ,যা সিসি ক্যামেরায় দেখা যায় । ৪জন যুবককে সনাক্ত করা হয়েছে ।

বিষয়টি রাতেই চাঁদপুর মডেল থানার ওসি বাহার মিয়াকে মোবাইলে জানালে তিনি দ্রুত পুলিশের মোবাইল টীম এর এএসআই অসিমকে ঘটনাস্থলে যেতে নির্দেশ দেন । নির্দেশ পেয়ে এএসআই অসিম গভীর রাতে ঘটনাস্থল শাহতলী জিলানী চিশতী কলেজের পাশের্^ মরহুম অধ্যক্ষ এএফএম আমিন উল্লাহর সাহেবের বাড়ীতে যান এবং সিসি ক্যামেরা দেখেন এবং যুবকদের সনাক্ত করেন । পরে পুলিশ অভিযান চালিয়ে সন্দেহজনক একজনকে জিজ¦াসাবাদের জন্য আটক করে থানা হেফাজতে নিয়ে আসে ।

এ ব্যাপারে মরহুম অধ্যক্ষ এএফএম আমিন উল্লাহর সাহেবের স্ত্রী জাকিয়া বেগম দৈনিক চাঁদপুর খবরকে জানান আনুমানিক রাত ১০টার দিকে চুরির ঘটনা ঘটে। বাড়ীর সিসি ক্যামেরায় চোর সনাক্ত করি । ৪জন যুবক বাড়ীতে প্রবেশ করে তিনটি বড় মুরগীসহ বিভিন্ন মূল্যবান জিনিষ নিয়ে যায় । অপর একজন আমাকে ইতিপৃর্বে হুমকি দেয় । মডেল থানায় সবাই মুছলেকা দিয়েছে, দোষ স্বীকার করেছে । আমি ন্যায় বিচার পেয়েছি । তিনি মডেল থানার ওসি বাহার মিয়া ও এএসআই অসিমকে ধন্যবাদ জানাই ।

এদিকে এ ঘটনায় ৪জন যুবকই দোষ স্বীকার করে এবং থানায় মুছলেকা দেয় ভবিষতে এমন কাজ করবে না । তবে তারা দৈনিক চাঁদপুর খবরকে জানান,মূলত মরহুম অধ্যক্ষ এএফএম আমিন উল্লাহর সাহেবের বাড়ীতে ডাব পাড়ার জন্য আমরা প্রবেশ করি ।

চুরির উদ্দেশ্য ছিল না । তারপরও ভূল করে মুরগী নিয়ে আসছি । থানা অপর সূত্রে জানা গেছে,আটক যুবককে মুছলেকা দিয়ে থানা থেকে ছাড়া হয় ।

সম্পর্কিত খবর