চাঁদপুর জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা

মহসিন হোসাইন : চাঁদপুর জেলা উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল (২০ জুলাই) রবিবার সকাল ১০টায় চাঁদপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন চাঁদপুর জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন। তিনি জেলার সার্বিক উন্নয়ন কার্যক্রম ও অবকাঠামোগত উন্নয়ন নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেন। বিশেষ করে জেলার বিভিন্ন উপজেলায় এলজিইডির রাস্তাঘাটের সংস্কারকাজ দ্রুত সম্পন্ন করার নির্দেশনা দেন তিনি।

সভায় জেলা প্রশাসক বলেন, “আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার পাশাপাশি নদীপথে চোরাচালান ও ডাকাতি প্রতিরোধে সকলকে আরও সচেতন থাকতে হবে। নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধ করতে হবে। পানি উন্নয়ন বোর্ডের চলমান প্রকল্পগুলোর বাস্তবায়নেও গতি আনতে হবে।

এছাড়াও চাঁদপুরে অবৈধ ডায়াগনস্টিক সেন্টারের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ, বিভিন্ন দপ্তরের সমন্বয়ে চলমান উন্নয়ন প্রকল্পের অগ্রগতি পর্যালোচনাসহ সার্বিক উন্নয়ন কর্মকাণ্ডের বিস্তারিত আলোচনা হয় সভায়।

সভায় আরও উপস্থিত ছিলেন— অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এরশাদ উদ্দিন, জেলা পুলিশ সুপার মুহাম্মদ আব্দুর রকিব (পিপিএম), স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মোঃ গোলাম জাকারিয়া, সিভিল সার্জন ডা. নূরে আলম দ্বীন, ২৫০ শয্যার হাসপাতালের সহকারী পরিচালক আশরাফ হোসেন, এনএসআই’র যুগ্ম পরিচালক আবু আব্দুল্লাহ, চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি রহিম বাদশা,

গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী নাছিম আহমেদ টিটো, পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী জহুরুল ইসলাম, জেলা তথ্য কর্মকর্তা তপন বেপারী, পাসপোর্ট অফিসের সহকারী পরিচালক মোঃ জাহাঙ্গীর আলম, পরিবেশ অধিদপ্তরের উপপরিচালক মোঃ মিজানুর রহমান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শাখাওয়াত জামিল সৈকত ।

সভায় সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা তাদের কাজের অগ্রগতি প্রতিবেদন উপস্থাপন করেন এবং জেলা প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করা হয়।

সম্পর্কিত খবর