
স্টাফ রিপোর্টার : অন্তরবর্তিকালীন সরকারের নির্লিপ্ততা, সারাদেশে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ছবি অবমাননা, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে কুটুক্তি দেশব্যাপী বিএনপির নেতাকর্মিদের হত্যা, মাদক, কিশোর গ্যাংয়ের উপদ্রবের প্রতিবাদে ও অবিলম্বে জাতীয় নির্বাচন, ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে চাঁদপুর সদরের ৬নং মৈশাদী ইউনিয়নে বিশাল কর্মী সমাবেশ।
শনিবার ১৯ শে জুলাই বিকেলে ৬ নং মহাদি ইউনিয়ন যুবদলের আয়োজনে বীর প্রতী ক মমিনুল্লাহ পাটোয়ারী একাডেমী মাঠে এই বিশাল করবে সমাবেশ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ছাত্র সদর উপজেলা বিএনপির আহ্বায়ক শাহজালাল মিশন। প্রধান বক্তার বক্তব্য রাখেন জেলা যুবদলের সভাপতি মানিকুর রহমান মানিক ।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন কৃষক দলের কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক এনায়েতুল্লাহ খোকন, জেলা বিএনপির সদস্য ছাতার মাস্টার, সদর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এডভোকেট মেহেদী হাসান, সদস্য সাবেক সফল চেয়ারম্যান মনিরুজ্জামান মানিক, ৬ নং মৈশাদী ইউনিয়ন বিএনপির সভাপতি মাহবুবুর রহমান স্বপন, সাধারণ সম্পাদক, খায়রুল বাশার খান।
চাঁদপুর সদর উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক নজরুল ইসলাম নজুর সভাপতিত্বে ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুল মান্নান খান কাজলের সঞ্চালনায় উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক জিয়াউর রহমান টিটু, জুলহাজ জুয়েল, মহাসিন খান , ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক মাহাবুব খান বাবলু,স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক ফয়সাল খানছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক আল আমিন মৃধসহ আরো অনেকে বক্তব্য রাখেন।
এসময় অনুষ্ঠানে চাঁদপুর সদর উপজেলা ও মৈশাদী ইউনিয়ন বিএনপি, যুবদল স্বেচ্ছাসেবক দল ছাত্রদল ও অঙ্গ সংগঠনের নেতাকর্মী উপস্থিত ছিলেন।




