চাঁদপুর আযাচক আশ্রমের নবাগত আশ্রম অধ্যক্ষ সুরেশ ব্রহ্মচারীর দায়িত্বভার গ্রহণ

স্টাফ রিপোটার : চাঁদপুর আযাচক আশ্রম এর সাপ্তাহিক সমবেত উপাসনার পর পর বিশ্ব অখণ্ড সংঘ প্রধান শ্রী শ্রী দাদামনি তপন ব্রহ্মাচারী কতৃর্ক চাঁদপুর আযাচক আশ্রমের নব নিযুক্ত আশ্রম অধ‌্যক্ষ শ্রী সুরেশ ব্রহ্মচারীর দায়িত্বভার গ্রহণ অনুষ্ঠান আনন্দ ঘন পরিবেশে সম্পন্ন হয়েছে ।

শুক্রবার (১৮ জুলাই) আশ্রম প্রাঙ্গ‌ণে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে ভার্চুয়ালি যুক্ত হয়ে বিশ্ব অখণ্ড সংঘের কেন্দ্রীয় কার্যালয় গুরুধাম কলিকাতা থেকে শ্রী শ্রী দাদামনি আশীর্বাদ স্বরূপ ভাষণ প্রদান করেন । অনুষ্ঠানের প্রধান বক্তা হিসাবে ভার্চুয়ালি যুক্ত ছিলেন পশ্চিম বঙ্গ সম্মিলিত অখণ্ড সংগঠনের সভাপতি শ্রী সুপ্রিয় কর মহোদয় ।
অ‌ভি‌ষেক অনুষ্ঠা‌নে বাংলাদেশ সম্মিলিত অখণ্ড সংগঠনের সভাপতি শ্রী প্রবাল চৌধুরী সভাপতিত্বে সম্মানিত অতিথি হিসেবে বক্তব‌্য রা‌খেন দৈনিক চাঁদপুর কন্ঠের প্রধান সম্পাদক রোটারিয়ান জনাব কাজী শাহাদাত, চাঁদপুর হরিভোলা সমিতির সভাপতি বিশিষ্ট মুক্তিযোদ্ধা শ্রী অজয় কুমার ভৌমিক।

অনুষ্ঠানে নবাগত আশ্রম অধ্যক্ষ মহোদয়ের পরিচিতি তুলে ধরেন বাংলাদেশ সম্মিলিত অখণ্ড সংগঠনের সহ-সভাপতি শ্রী দুলাল চন্দ্র দাস ।

অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন বাংলাদেশ সম্মিলিত অখণ্ড সংগঠনের সাধারণ সম্পাদক শ্রী সুজিত কুমার দে । সমগ্র অনুষ্ঠানটি উপস্থাপনায় ছিলেন বাংলাদেশ সম্মিলিত অখণ্ড সংগঠনের অন্যতম সহ- সভাপতি শ্রী তাপস কান্তি সরকার এবং তাকে সার্বিক সহযোগীতা প্রদান করেন বাংলাদেশ সম্মিলিত অখণ্ড সংগঠনের সাংগঠনিক সম্পাদক শ্রী গৌতম সাহা, প্রচার ও সমাজ কল্যাণ সম্পাদক ও অযাচক আশ্রম বোর্ড অব ট্রাস্ট এর সাধারণ সম্পাদক শ্রী মৃণাল কান্তি দাস মহোদয়গণ । অনুষ্ঠানে বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে প্রায় ২৫০ জন প্রতিনিধি উপস্থিত ছিলেন ।

অনুষ্ঠানে ঢাকা, চট্রগ্রাম, সি‌লেট, নারায়নগঞ্জ, ব্রাহ্মনবা‌ড়িয়া, ফ‌টিকছ‌ড়ি, চাঁদপুরসহ বিভিন্ন অঞ্চলের পক্ষ থেকে আশ্রমের নবাগত অধ্যক্ষ কে ফুলের তোড়া দিয়ে বরণ করে নেন ।

অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে বেলা ১২ টায় বাংলাদেশ সম্মিলিত অখণ্ড সংগঠনের আহবানে সাংগঠনিক অধিবেশন অনুষ্ঠিত হয় । এতে বাংলাদেশের বিভিন্ন অঞ্চলের প্রতিনিধিগণ নবাগত আশ্রম অধ্যক্ষ মহোদয়ের বলিষ্ঠ নেতৃত্বের মাধ্যমে সমগ্র বাংলাদেশে আশ্রম ও সংগঠনের কার্যক্রম বহুলাংশে বিস্তৃতি লাভ করবে বলে সভায় আশাবাদ বাক্ত করেন ।

সভাপতি মহোদয় তার বক্তব্যে সকলকে ঐক্যবদ্ধ হয়ে সংগঠনের জন্য নিবেদিত থাকার অনুরোধ জানান এবং চাঁদপুরে নির্মীয়মান মন্দিরের জন্য সকলকে সহযোগিতার আহ্বান জানান এবং শান্তি বাচনের মাধ্যমে সভার সমাপ্তি ঘোষণা করেন ।

সম্পর্কিত খবর