চাঁদপুরে শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ

মো: রানা সরকার: চাঁদপুর জেলা শিক্ষা অফিস ও চাঁদপুর সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের যৌথ আয়োজনে পারফরমেন্স বেজড গ্র্যান্টস ফর সেকেন্ডারি ইন্সটিটিউশনস স্কিম, এসইডিপি’র আওতায় শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

গতকাল ১৮জুলাই (শুক্রবার) সকাল ১০টায় চাঁদপুর সদর উপজেলা পরিষদ মিলনায়তনে চাঁদপুর জেলা শিক্ষা অফিসার মোহাম্মদ রুহুল্লাহ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের পরিচালক (মাধ্যমিক) চাঁদপুরের মৈশাদীর কৃতিসন্তান প্রফেসর ড. খান মইনুদ্দিন আল মাহমুদ সোহেল।

প্রধান অতিথির বক্তব্যে চাঁদপুরের মৈশাদীর কৃতিসন্তান প্রফেসর ড. খান মইনুদ্দিন আল মাহমুদ সোহেল বলেন, চাঁদপুর সদর ইউএনও একজন শিক্ষকবান্ধব কর্মকর্তা। ওনারমত জনবান্ধব কর্মকর্তাই আমাদের প্রয়োজন।

আমাদের গুনগত শিক্ষা প্রয়োজন। গত সময়ের মতো এবার ফলাফল হয় নাই, যারা মেধাবী তারাই উত্তীর্ণ হয়েছে। মানবিক শিক্ষা সমাজের জন্য খুবই প্রয়োজনে। শিক্ষা হতে হবে সকলের জন্য। ৫আগস্ট পরবর্তী যে বাংলাদেশ প্রতিষ্ঠিত হয়েছে, তা এগিয়ে নিয়ে যেতে হবে। আজকে এখানে ৪০জনকে পুরস্কার দেওয়া হয়েছে। তারমানে এ ৪০জনই মেধাবী না, যারা পুরস্কার পায়না, তাদের মধ্যেও মেধাবী রয়েছে। চাঁদপুর সদরে শিক্ষা সংশ্লিষ্ট ব্যক্তিরা যদি মনে করেন কোন মেধাবী স্টুডেন্ট এ পুরস্কার পায়নি, তাদের পুরস্কার দিয়ে উৎসাহিত করতে হবে। শিক্ষার্থীদের মানসিকভাবে কাউন্সিল করতে হবে। আশা রাখি সকলে মিলে ইউএনও মহোদয়ের সহযোগিতায় চাঁদপুর সদরে শিক্ষার বৃদ্ধির জন্য আরো কাজ করবেন।

চাঁদপুর জেলা শিক্ষা অফিসের সহকারি পরিদর্শক মো: আজিজুল হক এর পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর সদর উপজেলা নির্বাহী অফিসার সাখাওয়াত জামিল সৈকত।

তিনি বলেন ভালো ফলাফলের পাশ্পাশি গুনগত মান সম্পন্ন শিক্ষা দিতে হবে। আমাদের সন্তানদের মানসম্মত শিক্ষা মাধ্যমে গড়ে তুলতে হবে। তাদের ভালো মানুষ হতে হবে। উপজেলা প্রশাসন চাঁদপুর সদরে শিক্ষার গুনগত মান উন্নয়নে কাজ করছে।

অনুষ্ঠানে সভাপতির বক্তব্য রাখেন চাঁদপুর জেলা শিক্ষা অফিসার মোহাম্মদ রুহুল্লাহ, শুরুতেই স্বাগত বক্তব্য রাখেন চাঁদপুর সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এ কে মোহাম্মদ আলী জিন্নাহ।

এসময় উপস্থিত ছিলেন, চাঁদপুর মাতৃপীঠ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা শিরিনা আক্তার, চাঁদপুর সদর উপজেলা একাডেমিক সুপারভাইজার সুমন কুমান দাস, ষোলঘর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: রেজাউল করিম, হামানকর্দ্দি পল্লীমঙ্গল উবির প্রধান শিক্ষক মো: আনোয়ার হোসেন, এমএম নুরুল হক উবির প্রধান শিক্ষক মো: সাখাওয়াত হোসেন, সেনগাঁও বালিকা উবির প্রধান শিক্ষক আব্দুল আজিজ, চাঁদপুর সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের হিসাব রক্ষক মো: ইসমাঈল সহ অন্যান্যরা।

শুরুতেই প্রধান অতিথি মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের পরিচালক (মাধ্যমিক) প্রফেসর ড. খান মইনুদ্দিন আল মাহমুদ সোহেল ও বিশেষ অতিথি চাঁদপুর সদর উপজেলা নির্বাহী অফিসার সাখাওয়াত জামিল সৈকত, চাঁদপুর জেলা শিক্ষা অফিসার মোহাম্মদ রুহুল্লাহ কে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।

অনুষ্ঠানে সদর উপজেলার ৪০জন শিক্ষার্থীকে সনদ ও ক্রেস্ট প্রদান করেন প্রধান অতিথি মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের পরিচালক (মাধ্যমিক) প্রফেসর ড. খান মইনুদ্দিন আল মাহমুদ সোহেল ও বিশেষ অতিথি চাঁদপুর সদর উপজেলা নির্বাহী অফিসার সাখাওয়াত জামিল সৈকত, চাঁদপুর জেলা শিক্ষা অফিসার মোহাম্মদ রুহুল্লাহ সহ অতিথিবৃন্দ।

সম্পর্কিত খবর