যৌথ বাহিনীর অভিযানে ফরিদগঞ্জে ৩ মাদক কারবারি আটক

ফরিদগঞ্জ প্রতিনিধি : শুক্রবার (১৮ জুলাই ২০২৫) রাত দুটার সময় স্থানীয় গোপন তথ্যের ভিত্তিতে ফরিদগঞ্জ আর্মি ক্যাম্প হতে একটি মাদকবিরোধী যৌথ অভিযান পরিচালনা করা হয়।

এ অভিযানে ফরিদগঞ্জ উপজেলার সাহেবগঞ্জ এলাকা থেকে মাদক ব্যবসায়ী মো. জাকির হোসেন (৪৮), মো. জাহাঙ্গীর (৪০) এবং মো. হারুন খান (৩৬) কে আটক করা হয়। গ্রেফতারকৃত ব্যক্তিদের নিকট হতে ২০ পিস ইয়াবা, নগদ ১৬ হাজার ৩৮০ টাকা এবং ৩টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

পরবর্তীতে আইনী ব্যবস্থাগ্রহণ করার জন্যে উদ্ধারকৃত সামগ্রী এবং গ্রেফতারকৃত ব্যক্তিদের ফরিদগঞ্জ থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে। চাঁদপুর আর্মি ক্যাম্পের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সম্পর্কিত খবর