স্টাফ রিপোর্টার: চাঁদপুর সদর উপজেলা হানারচর ইউনিয়নের হরিনা নৌ-পুলিশ ফাঁড়ির অভিযানে ৪ জেলে কে”আটক করা হয়েছে।
গত ১৭ জুলাই বৃহস্পতিবার পাশ্ববর্তী এলাকা চান্দ্রা ইউনিয়নের আখন ঘাট সংলগ্ন মেঘনা নদীতে নিষিদ্ধ ঘোষিত কারেন্ট জাল পাতানো অবস্থায় ছোট ২ টি ডিঙ্গি নৌকা ডুবিয়ে দেওয়া হয়। এবং ১লাখ ১৫ হাজার মিটার কারেন্ট জাল জব্দ, ৪ জেলেকে জেলেকে আটক করতে সক্ষম হই।
আটক কৃত জেলেরা হলেন- মোঃ মনির সিপাহী (২৮),মোঃ আইয়ূব আলী(৩০), মোঃ রাসেদ সরদার ( ৩৫), মোঃ ফরিদ মিয়া (২৯) কে নিয়মিত মৎস আইনে ৪ মামলায় ৪ আসামীকে জেল হাজতে প্রেরন করা হয়।
এসময় হরিনা ফাঁড়ির ইনচার্জ মোঃ কালাম খান বলেন- সরকার ঘোষিত কারেন্ট জাল আ’জীবনই নিষিদ্ধ। কিছু অ’সাধু জেলেরা মেঘনায় হরহামেশাই ইলিশ শিকার করতে নেমে পড়ে যা আমাদের দেশের ইলিশ রপ্তানি ধ্বংস হয়ে যাচ্ছে।
এ সময় অভিযান পরিচালনা করেন অত্র ফাঁড়ির সাব ইন্সপেক্টর মোঃ দাদন মিয়া,এ এস আই নূর উদ্দিন সহ সঙ্গীয় ফোর্স।