
বাংলাদেশ জুয়েলার্স এসোসিয়েশন( বাজুস)-এর ৬০ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গতকাল বৃহস্পতিবার বাজুস চাঁদপুর জেলা শাখার উদ্যোগে কুমিল্লা রোডস্থ ইউসুফ ম্যানশনের ৪র্থ তলায় বাজুস জেলা কার্যালয়ে আলোচনা সভা ও কেক কাটার কর্মসূচী পালন করা হয়।
সাধারণ সম্পাদক মানিক পোদ্দার-এর সঞ্চালনায় ও সভাপতি মোঃ মোস্তফা ফুল মিয়ার সভাপতিত্বে কেক কাটা পূর্ববর্তী সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন সহ সভাপতি জয়রাম রায়, মানিক মজুমদার, অজিত সরকার, সহ-সাধারণ সম্পাদক নজির আহমেদ, জামিল আহমেদ, মাসুদ মাল, কোষাধ্যক্ষ বাবুল কর্মকার, কার্যকরী সদস্য – নাজির উদ্দীন,
সুবল সরকার ও তাপস পাল প্রমুখ। বক্তাগন তাঁদের বক্তব্যে ১৯৬৬ সালে বাজুসের প্রতিষ্ঠা থেকে শুরু করে বর্তমান পর্যন্ত বিভিন্ন কর্মকান্ড তুলে ধরেন এবং সামনের দিনগুলিতে সকল জুয়েলারী ব্যবসায়ীদেরকে বাজুসের পতাকা তলে এসে সুনাম ও সততার সহিত ব্যবসায় পরিচালনা করে গ্রাহক সন্তুষ্টি অর্জনে ব্যপক ভূমিকা পালনের আহ্বান জানানো হয়।




