মতলব দক্ষিনে প্রায় অর্ধশত ড্রেজার! নিয়মনীতি তোয়াক্কা না করে ভরাট হচ্ছে ফসলি জমি

সমির ভট্রচার্য্য : চাঁদপুরের মতলব দক্ষিণে চলছে প্রায় অর্ধশত ড্রেজার। নিয়মনীতির তোয়াক্কা না করে বেআইনিভাবে ভরাট হচ্ছে ফসলি জমি, পুকুর, ডোবা নালা। খরচের দিকে কম হওয়ায় ফসলি জমি ভরাট যেনো উৎসবে পরিনিত হয়েছে । এছাড়াও এই উপজেলার বিভিন্ন স্থানে রয়েছে প্রায় ৫০টি বালু মহল ।

সরজমিনে দেখা যায়, মতলব দক্ষিণ উপজেলা সদরের লালারহাট খোলা বিল, ধনারপার, নাগদা, নারায়ণপুরের আশপাশ, কাজিয়ারাসহ বিভিন্ন ইউনিয়নে প্রায় অর্ধশত ড্রেজার দিয়ে ভরাট হচ্ছে ফসলি জমি, পুকুর, ডোবা নালা ।

যে কোন জমির শ্রেণী পরিবর্তন করতে হলে অনুমোদন নেয়ার নিয়ম থাকলেও মানছে না কেউ । এদিকে এসমস্ত অনিয়মগুলো বিভিন্ন ভুমি কর্মকর্তাদের নজরে দিলে দেখেও না দেখার ভান করে । নেওয়া হয় না কোন ব্যাবস্থা। অধিক মুনাফায় বাড়ছে ব্যাবসায়ির সংখ্যা । আর ব্যাবসায়ীর প্রলোভনে খরচের দিকে কম হওয়ায় রীতিমত উৎসবে পরিনিত হয়েছে ফসলী জমি ভরাট । জরিপ করা হলে দেখা যাবে উপজেলা নাল সম্পত্তির প্রায় অর্ধেক ভরাট হয়ে গেছে। এ অবস্থা চলমান থাকলে অচিরেই বিলিন হতে পারে ফসলের জমি।

এই বিষয়ে মতলব দক্ষিণ উপজেলা সহকারী কমিশনার ভূমি রিফাত জাহানের সাথে যোগাযোগ করলে তিনি বলেন, আমাদের তথ্য দিলে আমরা ব্যাবস্থা নিবো।

সম্পর্কিত খবর