লক্ষীপুর ইউনিয়নে যুবলীগ নেতার বিরুদ্ধে জমি দখলের অভিযোগ!

স্টাফ রিপোর্টার : চাঁদপুর সদর উপজেলার ১০ নং  লক্ষীপুর মডেল ইউনিয়নের  রামদাসদীতে এক যুবলীগ নেতার বিরুদ্ধে জমি দখলের পাঁয়তারা করার অভিযোগ উঠেছে।
অভিযুক্ত ওই যুবলীগ নেতার নাম   নওফেল নাফিজ লিপু। তিনি  কেন্দ্রীয় আওয়ামী যুবলীগের এক উপ-কমিটির সদস্য।কিন্তু তার গ্রামের বাড়ি  রামদাসদীতে।
 ভুক্তভোগী শাহজান সিদ্দিকী বলেন,চাঁদপুর সদরের ১০ নং লক্ষ্মীপুর মডেল ইউনিয়নের   রামদাসদী মৌজায়, এস-২৫৯ খতিয়ানের ৩৪ শতাংশ ৯৭ পয়েন্ট জমি দীর্ঘদিন ধরে আমাদের  পরিবারের দখলে। খাজনা, খারিজ, কাগজ—সবই ঠিকঠাক।
মৃত সামছুল হক সিদ্দিকীর পাঁচ ছেলের সম্মিলিত মালিকানার এই সম্পত্তির দিকে চোখ  পড়ে  এক সময়ের প্রভাবশালী যুবলীগ নেতা নওফেল নাফিজ লিপুর।
 অভিযোগ উঠেছে-  তিনি তাঁর ক্ষমতার অপব্যবহার করে জোরপূর্বক এই জমি দখলের চেষ্টা চালাচ্ছেন।
দীর্ঘদিন সহ্য করার পর অবশেষে ভুক্তভোগী  শাহজান সিদ্দিকী গংরা  চাঁদপুরে এডিএম কোর্টে মামলা দায়ের করেন—যার নম্বর ৮৪৪/২৫। আদালত তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দেয় এসিল্যান্ড ইমরান খানকে।
আদালতের নির্দেশ মোতাবেক  গতকাল ১৬ জুলাই  বুধবার ঘটনাস্থলে যান এসিল্যান্ড   ইমরান খান। সরেজমিনে তিনি  বাদী শাহাজানের বক্তব্য শুনেন। যদিও অভিযুক্ত নওফেল উপস্থিত ছিলেন না, তবে উভয় পক্ষের কাগজপত্র দেখে বিস্তারিত প্রতিবেদন দেবেন বলে জানান এসিল্যান্ড।

সম্পর্কিত খবর