জিলানী চিশতী কলেজ জুলাই শহীদ দিবস পালন

স্টাফ রিপোর্টার: ১৬ জুলাই ‘জুলাই শহীদ দিবস’ পালন উপলক্ষে চাঁদপুর সদর উপজেলার জিলানী চিশতী কলেজ ও জিলানী চিশতী উচ্চ বিদ্যালয় এর আয়োজনে আলোচনা সভা ও শহীদদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া, মোনাজাত ও আলোচনা অনুষ্ঠিত হয়েছে।

গতকাল ১৬জুলাই (বুধবার) কলেজ মিলনায়তনে জিলানী চিশতী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: মোহসীন উদ্দিন এর পরিচালনায় প্রধান অতিথি’র বক্তব্য রাখেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো: গোলাম সারওয়ার।

এসময় উপস্থিত ছিলেন কলেজের সহকারি অধ্যাপক মো: কামরুল হাসান, জিলানী চিশতী উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষিকা ফাহিমা জাহান, সিনিয়র শিক্ষক মাওলানা শহিদুল ইসলাম, সহকারি শিক্ষক বিপুল চন্দ্র নন্দী, সহকারি শিক্ষক মো: গিয়াস উদ্দিন, সহকারি শিক্ষক মো: নাসির উদ্দিন মোল্লা, সহকারি শিক্ষক মো: রবিউল আউয়াল খান, কলেজের অফিস ইনচার্জ মো: রানা সরকার সহ অন্যান্যরা।

সম্পর্কিত খবর