
মহসীন হোসাইন : চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের আয়োজনে জুলাই পুনর্জাগরণ “মোরা ঝঞ্চার মত উদ্দাম” এবং জুলাই উইমেন্স ডে উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৪ জুলাই) দুপুরে প্রতিষ্ঠানের হলরুমে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. পেয়ার আহম্মেদ।
তিনি বলেন, বিপ্লবের চেতনাকে আমাদের ধারণ করতে হবে। নবীজি অন্ধকার থেকে আলোর পথে মানুষকে আনতে সারাজীবন বিপ্লব করেছেন। আত্মকেন্দ্রিক লোক হচ্ছে একটি শিশুর হাতে ধারালো অস্ত্র দিয়ে দেয়া। আগে সমাজে ন্যায় প্রতিষ্ঠা করতে হবে। যেটা ফলো করলে সমাজ পরিবর্তন হবে সেটাকে ধারণ করতে হবে। মানুষকে অসম্মান করা যাবে না। উপাচার্য বলেন, জুলাই আন্দোলনের বর্ণনা দিতে গেলে আমাদের হাত কাঁপবে। কোরআন শরীফ আমরা পড়ি না। কোরআন শরীফ পড়তে হবে এবং আমাদের ধারণ করতে হবে। আদর্শের শিক্ষা যতদিন না আসবে ততদিন সমাজ পরিবর্তন হবে না।
বিশেষ অতিথির বক্তব্যে জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ মোহসীন উদ্দিন বলেন, কোটার আন্দোলন যখনই জনমানুষের আন্দোলনে রূপ নিয়েছে তখনই এই আন্দোলন সফল হয়েছে। এই আন্দোলনে ব্যাপক ভিত্তিক নারীরা অঙশগ্রহণ করেছেন। ধাপে ধাপে এই আন্দোলনটা জনমানুষের আন্দোলনে রূপ নিয়েছে।
ডিসি আরো বলেন, চেতনা এখন ব্যবসা হয়ে গেছে। চেতনাকে আমরা বিক্রয় করে খাই। চেতনা বিক্রয় যতদিন বন্ধ না হবে ততদিন আপনাদের বিপ্লবের ফল পাওয়া যাবে না। বক্তব্য দিয়ে দেশ পাল্টানো যায় না, দেশকে পাল্টাতে হলে চেতনাকর ধারণ করতে হবে। জনসংযোগ ও তথ্য বিভাগের পরিচালত (অ.দা.) নাজিম উদ্দিনের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য দেন স্থানীয় সরকারের উপ-পরিচালক ও পৌর প্রশাসক মো. গোলাম জাকারিয়া।
এরআগে স্বাগত বক্তব্য দেন প্রতিষ্ঠানের শিক্ষার্থী তাহমিদুর রহমান। এছাড়াও শিক্ষার্থীদের মধ্যে আরো বক্তব্য দেন সাব্বির হোসেন রাকিবুল কবির। বিপ্লবী কবিতা আবৃত্তি করেন শিক্ষার্থী আরেফিন আলামিন, সিয়াম হোসেন খান। এছাড়াও জুলাই বিপ্লবের ডকুমেন্টারি প্রদর্শিত করা হয়।




