
স্টাফ রিপোর্টার : চাঁদপুর সদর, হাজীগঞ্জ ও ফরিদগঞ্জ উপজেলার পরীক্ষা কেন্দ্রগুলোর সার্বিক নিরাপত্তা ও আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে দায়িত্ব পালন করেছে যৌথ বাহিনী।
রোববার (১৩ জুলাই) সন্ধ্যায় এসব তথ্য নিশ্চিত করেন সদর আর্মি ক্যাম্পের অপারেশনাল অফিসার লেফটেন্যান্ট মানজুরুল হাসান খান।
তিনি বলেন, সকাল সাড়ে ৯টায় চাঁদপুর সদর আর্মি ক্যাম্প জেলা সদরের পরীক্ষা কেন্দ্র, একই সময় হাজীগঞ্জ আর্মি ক্যাম্প উপজেলার পরীক্ষা কেন্দ্র এবং ফরিদগঞ্জ উপজেলা আর্মি ক্যাম্প হতে উপজেলার পরীক্ষা কেন্দ্রগুলোতে পদ্ধতি ও পর্যবেক্ষণের জন্য অভিযান পরিচালনা করে। অভিযানে পরীক্ষা কেন্দ্রগুলোতে শান্তিপূর্ন পরিবেশ ও সার্বিক নিরাপত্তা নিশ্চিত করে।
অবৈধ কার্যক্রম দমনসহ আইনের শাসন সমুন্নত রাখার লক্ষ্যে সেনাবাহিনীর কঠোর অবস্থান অব্যাহত থাকবে বলে জানান এই কর্মকর্তা।




