চাঁদপুরে স্বাক্ষর জাল করে মিথ্যা অভিযোগ : থানায় অভিযোগ

চাঁদপুর খবর রির্পোট: সীল এবং স্বাক্ষর জাল করে মিথ্যা অভিযোগ বিজ্ঞপ্তি  আকারে প্রকাশ করায় ৩জনকে আসামী করে চাঁদপুর সদর মডেল থানায় অভিযোগ করা হয়েছে।

গতকাল ১২জুলাই (শনিবার) অভিযোগ দায়ের করেন ভুক্তভোগী মোঃ রাসেল গাজী (৪১), পিতাঃ শাহজাহান গাজী, সাং- বিটি রোড, ষোলঘর, ওয়ার্ড নং ১৫, থানা- চাঁদপুর, জেলা-চাঁদপুর।

এতে আসামী করা হয় ১। মোঃ আব্দুস সালাম (৫১), পিতাঃ মোঃ মমতাজ মিয়া, উত্তর রামপুর, ডাকঘরঃ আহাম্মদনগর-৩৫০০, কুমিল্লা সদর দক্ষিন, কুমিল্লা সিটি কর্পোরেশন, কুমিল্লা। ২। মোঃ লিটন, পিতাঃ কালু মেম্বার, সাং আলগী বাজার, ফরিদগঞ্জ, চাঁদপুর। ৩। কামাল হোসেন, বালিথুবা, ফরিদগঞ্জ, চাঁদপুর।

অভিযোগসূত্রে জানা যায়, বিবাদীগনরা একটি প্রতারক চক্র। বিবাদীগনরা চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এর কার্যালয়, ঢাকা এর সীল এবং স্বাক্ষর জাল করে আমার নামে একটি মিথ্যা অভিযোগ বিজ্ঞপ্তি আকারে আজকে চাঁদপুরের স্থানীয় পত্রিকায় প্রকাশ করেন। আমি এই নিউজটি দেখে হতভম্ব হয়ে যাই, অথচ আমি এই ঘটনার সাথে কোনো ভাবেই জড়িত নই। এটা স্পষ্ট একটি মিথ্যা বানোয়াট, উদ্দেশ্য প্রনোদিত যা আমার মানহানি করার জন্য প্রতারক চক্র করেছে।

সম্পর্কিত খবর