
চাঁদপুর খবর রিপোর্ট : চাঁদপুরের সামগ্রিক পরিবেশ পরিস্থিতি সুন্দর ও শান্তিপুর্ন করার লক্ষ্যে চাঁদপুরের ইমাম, খতিব ও আলেম সমাজের সাথে মতবিনিময় গতকাল শনিবার (১২ জুলাই ২০২৫খ্রি.) বিকেল ৩টায় পুলিশ সুপার কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে।
চাঁদপুর পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব পিপিএম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসিবে বক্তব্য রাখেন চাঁদপুর জেলা প্রশাসক মোহম্মদ মোহসিন উদ্দিন। এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ লুৎফর রহমান।
এসময় বক্তব্য রাখেন চাঁদপুর জেলা জামায়াতের আমীর মাওলানা বিল্লাল হোসাইন মিয়াজী ও সেক্রেটারী এডভোকেট মো: শাহজাহান মিয়া। চাঁদপুর জেলা মাজলিসুল মুফাসসিরিনের জেলা সহ-সভাপতি আলহাজ¦ মাওলানা সালাউদ্দিন চাঁদপুরী, চাঁদপুর সদর উপজেলা জামায়াতের আমীর মাওলানা আফসার উদ্দিন মিয়াজী, গাছতালা দরবারের পীরজাদা মাওলানা খাজা তানভীর আহমেদ, মাওলানা আবু বকর মফিজসহ আলোম ওলামা।
এসময় চাঁদপুরের ইমাম, খতিব ও আলেম সমাজ মাওলানা আ.ন.ম নুরুর রহমান মাদানী হাফিজাহুল্লাহ’র উপর সন্ত্রাসী হামলার ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে সন্ত্রাসীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিতের দাবি জানান।




