শাহমাহমুদপুরে হিন্দু নারীকে কুপিয়ে জখম করার ঘটনায় একজন আটক

স্টাফ রিপোর্টার: চাঁদপুর সদর উপজেলার শাহমাহমুদপুর ইউনিয়নে ভাটেরগাঁও ছোট পন্ডিত বাড়িতে সিঁদ কেটে ঘরে ঢুকে হিন্দু নারী কাজল চক্রবর্তীরকে কুপিয়ে জখম করার ঘটনায় একজনকে আটক করেছে চাঁদপুর সদর মডেল থানা পুলিশ।

শনিবার (১৩ জুলাই) পুলিশ অভিযান চালিয়ে চাঁদপুর সদর মডেল থানাধীন তরপুরচন্ডী ইউনিয়নের ওয়াহেদ আলী মোল্লার ছেলে মোঃ ইব্রাহিম প্রকাশ নাজমুল (২৯) করে চাঁদপুর থেকে আটক করা হয়। আটককৃত আসামীকে ৫ দিনের রিমান্ড চাওয়া হয়।

জানা যায়, চাঁদপুর সদর উপজেলার ৪নং শাহমাহমুদপুর ইউনিয়নের ভাটেরগাঁও ছোট পন্ডিত বাড়ির মৃত কৃষ্ণপদ চক্রবর্তীর স্ত্রী দুই ছেলেকে নিয়ে বসবাস করে আসছেন। গত বৃহস্পতিবার (১০ জুলাই) ভোর রাত ৪টার দিকে সিঁধ কেটে বসতঘরে ঢুকে কাজল চক্রবর্তী (৪৬) নামে এক হিন্দু নারীকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। ঘটনার দিন রাতে বসত ঘরের সামনের রুমে দুই ছেলে ও অন্য রুমে কাজল চক্রবর্তী প্রতিদিনের ন্যায় ঘুমিয়ে ছিলেন। ভোর ৪টার দিকে কে বা কাহারা সিঁধ কেটে ঘরের ভিতর ঢুকে ঘুমের মধ্যে কাজল চক্রবর্তীর ঘাড়ে ও বাম হাতের কব্জির উপরে কুপিয়ে মারাত্মক জখম করেছে।

তার চিৎকারে ছেলেরা ছুটে আসতে আসতে অজ্ঞাত ব্যক্তি খাটের নিচ দিয়ে চলে যায়। পরে তাকে উদ্ধার করে চাঁদপুর সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় রেপার করেন। তিনি বর্তমানে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন।

ঐদিন দুপুরে উক্ত ঘটনাস্থলে গিয়েছেন চাঁদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ লুৎফর রহমান, চাঁদপুর সদর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ বাহার মিয়া, শাহমাহমুদপুরের সাবেক ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন বিএনপির সভাপতি স্বপন মাহমুদ, সাধারণ সম্পাদক কামাল মিজি সহ থানা পুলিশ ও বিভিন্ন সামাজিক নেতৃবৃন্দ।

এ ব্যাপারে গতকাল  চাঁদপুর চেম্বারের সিনিয়র সহ-সভাপতি সুভাষ চন্দ্র রায় গতকাল দৈনিক চাঁদপুর খবরকে জানান , শাহমাহমুদপুর ইউনিয়নে ভাটেরগাঁও ছোট পন্ডিত বাড়িতে হিন্দু নারী কাজল চক্রবর্তীকে কুপিয়ে জখম করার ঘটনার উপর  আমরা খোঁজ খবর রাখছি ।

ঘটনার দৃষ্টান্তমূলক শাস্তির দাবী করছি । তার পরিবারকে আইনী সহযোগিতা ও  আথিক সহযোগিতা করবো । চাঁদপুরের পুলিশ সুপার মহোদয় বিষয়টি নজর রাখছে  এবং সাবিক সহযোগিতা করছে ।

সম্পর্কিত খবর