শাহতলীতে অবসরপ্রাপ্ত রেলওয়ে কর্মকর্তা আব্দুর রাজ্জাক গাজীর দাফন সম্পন্ন

চাঁদপুর খবর রির্পোট: চাঁদপুর সদর উপজেলার ৪নং শাহমাহমুদপুর ইউনিয়নের ৪নং ওয়ার্ডের পূর্ব শাহতলী মরহুম আব্দুল হাকিম গাজী বাড়ি নিবাসী বাংলাদেশ রেলওয়ের অবসরপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আব্দুর রাজ্জাক গাজী’র জানাযার নামাজ অনুষ্ঠিত হয়েছে।

গতকাল ১২জুলাই (শনিবার) সকাল সাড়ে ৮টায় মরহুমের নিজ বাড়িতে অনুষ্ঠিত হয়। জানাযার নামাজে ইমামতি করেন মরহুমের ভাগিনা মাওলানা মামুন হোসাইন। জানাযা শেষে মরহুমকে তাদের পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

এসময় জানাযার নামাজে অংশগ্রহন করেন মৈশাদী মরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো: জাকির হোসেন, ডিবি কর্মকর্তা মো: সাইফুল কবির চৌধুরী, ৪নং ওয়ার্ড বিএনপির সভাপতি মো: জাহাঙ্গীর খান, সাংগঠনিক সম্পাদক মো: জরুল হক নুরু গাজী, মরহুমের বড় ভাই আব্দুল জলিল গাজী, মরহুমের ভাই মো: ইয়াছিন গাজী, বীর মুক্তিযোদ্ধা মো: সালাম বাঙ্গালী, স্থানীয় মো: রহিম গাজী, হানিফ চৌধুরী, স্থানীয় মো: রব মাষ্টার, মো: বাবুল কারী, ডুবাই প্রবাসী মো: মিলন গাজী, মো: জামাল গাজী, মরহুমের জামাতা সোবাহানপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক এ এস এম সায়েম, মরহুমের বড় ছেলে মো: বেলায়েত গাজী, মেঝো মো: আলামিন গাজী, ছোট ছেলে আব্দুল বাতেন গাজী সহ মুসল্লীগণ।

উল্লেখ্য, ১১জুলাই শুক্রবার সন্ধ্যা ৭টা ২০ মিনিটে দুরারোগ্য ব্যধি ক্যান্সারে আক্রান্ত হয়ে ঢাকায় ইন্তেকাল করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না লিল্লাহি রাজিউন। মৃত্যুকালে মরহুমের বয়স হয়েছিল প্রায় ৬৩বছর। তিনি মৃত্যুকালে স্ত্রী, ৩ছেলে ও ১মেয়ে সহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।

এদিকে, মরহুমের মৃত্যুতে গভীর শোক ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন শাহতলী কামিল মাদরাসা গভর্নিং বডির নবাগত সভাপতি চাঁদপুর প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি এবং দৈনিক চাঁদপুর খবর পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক সোহেল রুশদী।

সম্পর্কিত খবর