
স্টাফ রিপোর্টার: চাঁদপুর সদর উপজেলার ৬নং মৈশাদী ইউনিয়ন আওয়ামীলীগ নেতা চাকুরীর নামে অর্থ আত্মসাৎকারী ঠিকাদার প্রতারক মোক্তার হোসেনকে গ্রেফতার করা হয়েছে। তার স্থায়ী ঠিকানা মতলব উত্তর উপজেলায়।
শুক্রবার (১১ জুলাই ২০২৫) চাঁদপুর সদর মডেল থানার পুলিশ ঢাকার মাদারীপুর জেলার টেকেরহাট চর এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। তাকে চাঁদপুর সদর মডেল থানা পুলিশ আদালতের মাধ্যমে চাঁদপুর জেলা কারাগারে প্রেরণ করে।
প্রতারক আওয়ামীলীগ নেতা মোক্তার হোসেন প্রতারণা করে শাহতলীত, হামানকর্দ্দির
প্রায় অধশত মানুষের কাছ থেকে অর্ধলক্ষাধিক টাকা আত্মসাৎ করেছে।
শাহতলীর মো: রিয়াদ মিজি, হামানকর্দ্দির মো: শরিফুর রহমান খান, শাহতলী ভুমি অফিসের অফিস সহায়ক দেলোয়ার হোসেন দেলু,হামানকদ্দীর শরিফ খান, বিআরএস ব্রিকফিল্ডের ম্যানেজার জসীম গাজী, শাহতলী বাজারের ব্যবসায়ী মো: হারুন বেপারী সহ অর্ধমানুষের কাছ থেকে প্রতারণা করে অর্থ আত্মসাৎ করে।
গতকাল প্রতারণার শিকার শাহতলী ও হামানকর্দ্দি গ্রামের মানুষরা দৈনিক চাঁদপুর খবরতে প্রতারণার বিষয়টি জানান।
জানা যায়, প্রতারক আওয়ামীলীগ নেতা মোক্তার হোসেন আওয়ামীলীগ সরকারের আমলে শাহতলী- বাবুরহাট রাস্তার মাথা সড়ক সংস্কার কাছে ব্যাপক অনিয়ম করেছেন। সে বর্তমানে মতলব উত্তর উপজেলা আওয়ামীলীগের পদে রয়েছে।




