
স্টাফ রিপোর্টার: চাঁদপুর সদর মডেল থানা পুলিশের অভিযানে দুইটি সিআর মামলায় সাজাপ্রাপ্ত এক পলাতক আসামি প্রতারক চাকুরীর নামে অথ আত্নসাতকারী ঠিকাদার মোঃ মোক্তার হোসেনকে গ্রেফতার করা হয়েছে।
শুক্রবার (১১ জুলাই ২০২৫) চাঁদপুর সদর মডেল থানার পুলিশ ঢাকার মাদারীপুর জেলার টেকেরহাট চর এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত আসামির নাম মোঃ মোক্তার হোসেন। তিনি স্থায়ী ঠিকানা :মতলব উত্তর ,চাঁদপুর এবং অস্থায়ী বাসিন্দা চাঁদপুর সদর উপজেলার মৈশাদী ইউনিয়নের হামানকদ্দী গ্রামে । তার পিতার নাম মৃত নুরুল ইসলাম এবং মাতার নাম লুৎফুন নাহার।
মোক্তার হোসেনের বিরুদ্ধে চাঁদপুর আদালতে দুটি পৃথক সিআর মামলায় সাজা ছিল।
প্রথম মামলাটি (সিআর-৯৪৫/১৮) অনুযায়ী, তাকে ১ বছর বিনাশ্রম কারাদণ্ড ও ১৫ লক্ষ টাকা অর্থদণ্ডে দণ্ডিত করা হয়।
দ্বিতীয় মামলায় (সিআর-৬৬৫/২১) আদালত তাকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং চেক জালিয়াতির অভিযোগে ৪,৩৪,৪০০ টাকা অর্থদণ্ডে দণ্ডিত করে।
অভিযানটি পরিচালিত হয় পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব, পিপিএম মহোদয়ের দিক নির্দেশনায় এবং সদর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ বাহার মিয়ার তত্ত্বাবধানে। অভিযানটি নেতৃত্ব দেন এসআই (নিরস্ত্র) মোঃ আব্দুল আলীম।
গ্রেফতারকৃত আসামিকে যথাযথ পুলিশ প্রহরায় আদালতে হাজির করা হয়েছে। পুলিশ জানায়, আইনশৃঙ্খলা রক্ষা এবং সাজাপ্রাপ্ত আসামিদের ধরতে তাদের নিয়মিত অভিযান চলবে।




