
চাঁদপুর খবর রির্পোট: চাঁদপুর সদর উপজেলার ৪নং শাহমাহমুদপুর ইউনিয়নের ৪নং ওয়ার্ডের পূর্ব শাহতলী মরহুম আব্দুল হাকিম গাজী বাড়ি নির্বাসী বাংলাদেশ রেলওয়ের অবসরপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আব্দুর রাজ্জাক গাজী ইন্তেকাল করেছেন।
গতকাল সন্ধ্যা ৭টা ২০ মিনিটে দুরারোগ্য ব্যধি ক্যান্সারে আক্রান্ত হয়ে ঢাকায় ইন্তেকাল করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না লিল্লাহি রাজিউন। মৃত্যুকালে মরহুমের বয়স হয়েছিল প্রায় ৬৩বছর। তিনি মৃত্যুকালে স্ত্রী, ৩ছেলে ও ১মেয়ে সহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।
মরহুমের জানাযার নামাজ আজ ১২জুলাই (শনিবার) সকাল সাড়ে ৮টায় মরহুমের নিজ বাড়িতে অনুষ্ঠিত হবে।
এদিকে, মরহুমের মৃত্যুতে গভীর শোক ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন শাহতলী কামিল মাদরাসা গভর্নিং বডির নবাগত সভাপতি চাঁদপুর প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি এবং দৈনিক চাঁদপুর খবর পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক সোহেল রুশদী।




