মতলব উত্তরে  পাসের হার ৪৯.৬০ : ভোকেশনাল ৬৫.১০ ও দাখিলে ৪৯.৫১

শামীম আহমেদ জয়: সারাদেশের মতো মতলব উত্তর উপজেলায়ও কুমিল্লা শিক্ষা বোর্ডের অধীনে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও কারিগরী শিক্ষা বোর্ডের ভোকেশনাল পরীক্ষার এবং মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে দাখিল পরীক্ষা-২০২৫ এর ফলাফল প্রকাশ হয়েছে।

প্রকাশিত ফলাফলে পাসের হার এসএসসিতে মোট পরীক্ষার্থী-৩৯৫৭জন, মোট পাশ করেছে ১৯৬৩ জন, জিপিএ-৫ পেয়েছে ৬৭ জন, পাশের হার ৪৯.৬০%। ভোকেশনালে মোট পরীক্ষার্থী-২৪৭ জন, মোট পাশ-১৬১ জন, জিপিএ-৫-১০ জন,পাশের হার ৬৫.১৮%। দাখিলে মোট পরীক্ষার্থী -৫১৫ জন, মোট পাশ-২৫৫ জন জিপিএ-৫ পেয়েছে ০৪ জন, পাশের হার ৪৯.৫১%।

বৃহস্পতিবার (১০ জুলাই) দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদা কুলসুম মনির কাছে ফলাফল জমা দেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. আশরাফুল আলম। এ সময় সাথে ছিলেন একাডেমিক সুপারভাইজার সাইফুল ইসলাম।

নিচে স্কুল ও মাদ্রাসাভিত্তিক ফলাফল দেওয়া হলো। দশানী মোহনপুর উচ্চ বিদ্যালয়ে মোট পরীক্ষার্থীর সংখ্যা ১৩১ জন, পাশ করেছে ৪৪ জন, জিপিএ-৫ পেয়েছে ১ জন। মাথাভাংগা আদর্শ উচ্চ বিদ্যালয়ে মোট পরীক্ষার্থীর সংখ্যা ৮৫ জন, পাশ করেছে ৪২ জন, জিপিএ-৫ পেয়েছে ১ জন। এখলাছপুর উচ্চ বিদ্যালয়ে মোট পরীক্ষার্থীর সংখ্যা ১২২ জন, পাশ করেছে ৪৫ জন, জিপিএ-৫ পেয়েছে ১ জন। পাঁচআনী উচ্চ বিদ্যালয়ে মোট পরীক্ষার্থীর সংখ্যা ৬৪ জন, পাশ করেছে ২৫ জন, জিপিএ-৫ পেয়েছে ০০ জন, নীলনগর উচ্চ বিদ্যালয়ে মোট পরীক্ষার্থীর সংখ্যা ৬৪ জন, পাশ করেছে ১৭ জন, জিপিএ-৫ পেয়েছে ১ জন।

চরকালিয়া উচ্চ বিদ্যালয়ে মোট পরীক্ষার্থীর সংখ্যা ১৬৪ জন, পাশ করেছে ১১৩ জন, জিপিএ-৫ পেয়েছে ৯ জন। মোজাদ্দেদিয়া উচ্চ বিদ্যালয়ে মোট পরীক্ষার্থীর সংখ্যা ৭০ জন, পাশ করেছে ৩১ জন, জিপিএ-৫ পেয়েছে ১ জন। ছেংগারচর সরকারি মডেল উচ্চ বিদ্যালয় মোট পরীক্ষার্থীর সংখ্যা ২৫৬ জন, পাশ করেছে ১৩৫ জন, জিপিএ-৫ পেয়েছে ৭ জন। ইমামপুর পল্লী মঙ্গল উচ্চ বিদ্যালয়ে মোট পরীক্ষার্থীর সংখ্যা ১৫৫ জন, পাশ করেছে ৮৩ জন, জিপিএ-৫ পেয়েছে ১ জন। শরিফ উল্লাহ উচ্চ বিদ্যালয় মোট পরীক্ষার্থীর সংখ্যা ৯৪ জন, পাশ করেছে ৪৯ জন, জিপিএ-৫ পেয়েছে ০০ জন।

লুধুয়া স্কুল এন্ড কলেজ এ মোট পরীক্ষার্থীর সংখ্যা ৯৮ জন, পাশ করেছে ৫৪ জন, জিপিএ-৫ পেয়েছে ২ জন। ছিদ্দিকা বেগম বালিকা উচ্চ বিদ্যালয়ে মোট পরীক্ষার্থীর সংখ্যা ৪৩ জন, পাশ করেছে ১৬ জন, জিপিএ-৫ পেয়েছে ০০ জন। সুজাতপুর নেছারিয়া উচ্চ বিদ্যালয়ে মোট পরীক্ষার্থীর সংখ্যা ৫২ জন, পাশ করেছে ৩০ জন, জিপিএ-৫ পেয়েছে ০০ জন, টি কার্টার একাডেমীতে মোট পরীক্ষার্থীর সংখ্যা ১২ জন, পাশ করেছে ১২ জন, জিপিএ-৫ পেয়েছে জন, পাশের হার শতভাগ।

মমরুজকান্দি সপ্তগ্রাম উচ্চ বিদ্যালয়ে মোট পরীক্ষার্থীর সংখ্যা ১৩৩ জন, পাশ করেছে ৬৪ জন, জিপিএ-৫ পেয়েছে ০০ জন। নিশ্চিন্তুপুর উচ্চ বিদ্যালয়ে মোট পরীক্ষার্থীর সংখ্যা ২০০ জন, পাশ করেছে ৯০ জন, জিপিএ-৫ পেয়েছে ২ জন। দূর্গাপুর জনকল্যান উচ্চ বিদ্যালয়ে মোট পরীক্ষার্থীর সংখ্যা ১১০ জন, পাশ করেছে ৫৬ জন, জিপিএ-৫ পেয়েছে ০০ জন।

ঝিনাইয়া উচ্চ বিদ্যালয়ে মোট পরীক্ষার্থীর সংখ্যা ৮৯ জন, পাশ করেছে ৫২ জন, জিপিএ-৫ পেয়েছে ০০ জন। বাগানবাড়ী আইডিয়াল একাডেমীতে মোট পরীক্ষার্থীর সংখ্যা ১৫০ জন, পাশ করেছে ১০৩ জন, জিপিএ-৫ পেয়েছে ৪ জন। বদরপুর আকবর আলীখান উচ্চ বিদ্যালয়ে মোট পরীক্ষার্থীর সংখ্যা ৮৩ জন, পাশ করেছে ৪১ জন, জিপিএ-৫ পেয়েছে ১ জন।

পাঠান বাজার আবেদিয়া উচ্চ বিদ্যালয়ে মোট পরীক্ষার্থীর সংখ্যা ১২০ জন, পাশ করেছে ৬৫ জন, জিপিএ-৫ পেয়েছে ০০ জন। শিকারীকান্দি আকবরীয়া উচ্চ বিদ্যালয়ে মোট পরীক্ষার্থীর সংখ্যা ৪৯ জন, পাশ করেছে ২৯ জন, জিপিএ-৫ পেয়েছে ২ জন। কালিপুর হাই স্কুল এন্ড কলেজে মোট পরীক্ষার্থীর সংখ্যা ১৭৪ জন, পাশ করেছে ১১৮ জন, জিপিএ-৫ পেয়েছে ১৩ জন।

হাজী মো. ছিদ্দিকুর রহমান উচ্চ বিদ্যালয়ে মোট পরীক্ষার্থীর সংখ্যা ৮৭ জন, পাশ করেছে ৪২ জন, জিপিএ-৫ পেয়েছে ৩ জন। ধনাগোদা তালতলী উচ্চ বিদ্যালয়ে মোট পরীক্ষার্থীর সংখ্যা ১০৭ জন, পাশ করেছে ৫০ জন, জিপিএ-৫ পেয়েছে ১ জন। ওটারচর উচ্চ বিদ্যালয়ে মোট পরীক্ষার্থীর সংখ্যা ১৩২ জন, পাশ করেছে ৫৬ জন, জিপিএ-৫ পেয়েছে ০০ জন। অলিপুর উচ্চ বিদ্যালয়ে মোট পরীক্ষার্থীর সংখ্যা ৫৩ জন, পাশ করেছে ৩৫ জন, জিপিএ-৫ পেয়েছে ০০ জন।

জীবগাও জেনারেল হক উচ্চ বিদ্যালে মোট পরীক্ষার্থীর সংখ্যা ৭১ জন, পাশ করেছে ৩৮ জন, জিপিএ-৫ পেয়েছে ২ জন।রুহিতারপাড় দেওয়ানজীকান্দি মরাধন উচ্চ বিদ্যালয়ে মোট পরীক্ষার্থীর সংখ্যা ২৫ জন, পাশ করেছে ১৭ জন, জিপিএ-৫ পেয়েছে ০০ জন।জমিলাখাতুন উচ্চ বিদ্যালয়ে মোট পরীক্ষার্থীর সংখ্যা ১০৮ জন, পাশ করেছে ৪১ জন, জিপিএ-৫ পেয়েছে ০০ জন।

ফতেপুর উচ্চ বিদ্যালয়ে মোট পরীক্ষার্থীর সংখ্যা ১০৬ জন, পাশ করেছে ৩৭ জন, জিপিএ-৫ পেয়েছে ০০ জন। ইন্দুরীয়া উচ্চ বিদ্যালয়ে মোট পরীক্ষার্থীর সংখ্যা ৩৭ জন, পাশ করেছে ১৭ জন, জিপিএ-৫ পেয়েছে ০০ জন। নন্দলালপুর ছামাদিয়া উচ্চ বিদ্যালয়ে মোট পরীক্ষার্থীর সংখ্যা ১৩১ জন, পাশ করেছে ৪৪ জন, জিপিএ-৫ পেয়েছে ২ জন।

চরপাথালিয়া উচ্চ বিদ্যালয়ে মোট পরীক্ষার্থীর সংখ্যা ৬১ জন, পাশ করেছে ১৪ জন, জিপিএ-৫ পেয়েছে ০০ জন। নাউরী উচ্চ বিদ্যালয়ে মোট পরীক্ষার্থীর সংখ্যা ২৪২ জন, পাশ করেছে ১৪২ জন, জিপিএ-৫ পেয়েছে ৬ জন। আলী আহম্মদ মিয়া উচ্চ বিদ্যালয়ে মোট পরীক্ষার্থীর সংখ্যা ৭১ জন, পাশ করেছে ১১ জন, জিপিএ-৫ পেয়েছে ০০ জন। নাওভাংগা জয়পুর উচ্চ বিদ্যালয়ে মোট পরীক্ষার্থীর সংখ্যা ৬৫ জন, পাশ করেছে ৫৪ জন, জিপিএ-৫ পেয়েছে ২ জন। হাজী মইন উদ্দিন উচ্চ বিদ্যালয়ে মোট পরীক্ষার্থীর সংখ্যা ৮৬ জন, পাশ করেছে ৫৭ জন, জিপিএ-৫ পেয়েছে ৩ জন। গাজীপুর কেএ এল উচ্চ বিদ্যালয়ে মোট পরীক্ষার্থীর সংখ্যা ৫৭ জন, পাশ করেছে ২১ জন, জিপিএ-৫ পেয়েছে ০০ জন।

ভোকেশনাল পরীক্ষায় জমিলাখাতুন উচ্চ বিদ্যালয়ে মোট পরীক্ষার্থীর সংখ্যা ১০৯, পাস করেছে ৬৯ জন,  জিপিএ-৫ পেয়েছে ৫ জন। সুজাতপুর নেছারিয়া উচ্চ বিদ্যালয়ে মোট পরীক্ষার্থীর সংখ্যা ৫০, পাস করেছে ৩০ জন, জিপিএ-৫ পেয়েছে ১ জন। ইন্দুরিয়া উচ্চ বিদ্যালয়ে মোট পরীক্ষার্থীর সংখ্যা ৩৫, পাস করেছে ২৫ জন, জিপিএ-৫ পেয়েছে ১ জন। চরকালিয়া উচ্চ বিদ্যালয়ে মোট পরীক্ষার্থীর সংখ্যা ৫৩, পাস করেছে ৩৭ জন, জিপিএ-৫ পেয়েছে ৩ জন।

বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ডে দাখিল পরীক্ষায় ফরাজীকান্দি ওয়েসিয়া কামিল মাদরাসা মোট পরীক্ষার্থীর সংখ্যা ৫০, পাস করেছে ২৯জন, জিপিএ-৫ পেয়েছে ০ জন।সাড়ে পাঁচানী হোসাইনীয়া ফাজিল মাদরাসা মোট পরীক্ষার্থীর সংখ্যা ৭৯, পাস করেছে ২৬ জন, জিপিএ-৫ পেয়েছে ০০জন। হাশিমপুর আলিম মাদরাসা মোট পরীক্ষার্থীর সংখ্যা ২৯, পাস করেছে ১৬ জন, জিপিএ-৫ পেয়েছে ০০জন। নেদায়ে ইসলাম মহিলা ফাজিল মাদরাসা মোট পরীক্ষার্থীর সংখ্যা ৬৮, পাস করেছে ২৪ জন, জিপিএ-৫ পেয়েছে ০০ জন। বদরপুর আদমিয়া ফাজিল মাদরাসা মোট পরীক্ষার্থীর সংখ্যা ৪২, পাস করেছে ২৭ জন, জিপিএ-৫ পেয়েছে ০০ জন। লবাইরকান্দি আলিম মাদরাসা মোট পরীক্ষার্থীর সংখ্যা ৪১, পাস করেছে ১৬ জন, জিপিএ-৫ পেয়েছে ০০ জন।

রাঢ়ীকান্দি দারুচ্ছুন্নাত দাখিল মাদরাসামোট পরীক্ষার্থীর সংখ্যা ৪৩, পাস করেছে ২৭ জন, জিপিএ-৫ পেয়েছে ০০ জন। আমিয়াপুর মহিলা দাখিল মাদরাসা মোট পরীক্ষার্থীর সংখ্যা ৩১, পাস করেছে ১৭ জন, জিপিএ-৫ পেয়েছে ০০ জন। রসূলপুর হাজী চাঁনবক্স সরকার দাখিল মাদরাসা মোট পরীক্ষার্থীর সংখ্যা ২৪, পাস করেছে ১৪ জন, জিপিএ-৫ পেয়েছে ০০জন।

আউলিয়াবাগ দাখিল মাদরাসা মোট পরীক্ষার্থীর সংখ্যা ৩৪, পাস করেছে ৩৪ জন, জিপিএ-৫ পেয়েছে ০৪ জন, পাসের হার শতভাগ। দশানী বোরহানুল উলূম দাখিল মাদরাসা মোট পরীক্ষার্থীর সংখ্যা ৪২, পাস করেছে ১১ জন, জিপিএ-৫ পেয়েছে ০০ জন। লুধুয়া আহমদিয়া (স.) দাখিল মাদরাসা মোট পরীক্ষার্থীর সংখ্যা ৩২, পাস করেছে ১৪ জন জিপিএ-৫ পেয়েছে ০০ জন।

সম্পর্কিত খবর