
মহসিন হোসাইন : ২০২৫ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমান পরীক্ষার ফলাফলে কুমিল্লা শিক্ষা বোর্ডে গড় পাসের হার ৬৩ দশমিক ৬০ শতাংশ এবং মোট জিপিএ-৫ পেয়েছে ৯ হাজার ৯০২ জন।
কুমিল্লা শিক্ষাবোর্ডের অধীন চাঁদপুর জেলা সদরে ফলাফলের শীর্ষ রয়েছে হাসান আলী সরকারি উচ্চ বিদ্যালয়। দ্বিতীয় অবস্থানে রয়েছে আল-আমিন একাডেমি স্কুল অ্যান্ড কলেজ এবং তৃতীয় অবস্থানে রয়েছে মাতৃপীঠ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়।
রোববার (১২ মে) দুপুরে এসব বিদ্যালয় থেকে প্রাপ্ত ফলাফল থেকে এসব তথ্য জানা গেছে।
হাসান আলী সরকারি উচ্চ বিদ্যালয় ফলাফলে ১ম স্থান অধিকার করেছে। হাসান আলী সরকারি উচ্চ বিদ্যালয় পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীর সংখ্যা ছিল ২৩২ , পরীক্ষায় কৃতকার্য শিক্ষার্থীর সংখ্যা-২৩০ , পাশের হার-৯৯.১৪%। এদের মধ্যে এ+ ৯১, এ গ্রেড ১১৭, এ-১৭, বি ৫ জন।
ফলফালের দিক থেকে দ্বিতীয় স্থান অর্জন করেন আল আমিন একাডেমী স্কুল এন্ড কলেজ- পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীর সংখ্যা-৭৮২, পরীক্ষায় কৃতকার্য শিক্ষার্থীর সংখ্যা-৬৯৯ , পাশের হার-৮৯.৬২% , এ+ ১০৫, এ গ্রেড ৩২৮, এ- ১৫৫, বি ৮৫, সি ২৬ জন।
তৃতীয় স্থানে রয়েছে মাতৃপিঠ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়। এদের পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীর সংখ্যা ছিল -২৪১, পরীক্ষায় কৃতকার্য শিক্ষার্থীর সংখ্যা- ২৩৪, পাশের হার ৯৭.১০%, এ+ ১১৭, এ গ্রেড ৮৫, এ- ২৫, বি ৪, সি ৩ জন।




