চাঁদপুরে যুবধারা সমবায় সমিতি জুলহাস মিয়া বিরুদ্ধে অভিযোগের পাহাড়

স্টাফ রিপোর্টার: চাঁদপুরে যুবধারা সমবায় সমিতি লিমিটেডের চেয়ারম্যান জুলহাস মিয়া কোটি কোটি টাকা নিয়ে লাপাত্তা হয়েছেন বলে অভিযোগ উঠেছে।

অভিযোগের পাহাড় জমেছে । দৈনিক চাঁদপুর খবরে এমন খবরে গ্রাহকদের মাঝে চরম উদ্বেগ ছড়িয়ে পড়ে এবং অনেকে বাবুরহাট, চেয়ারম্যান ঘাট ও বাকিলা অফিসে ভিড় করছেন। মডেল থানায় একাধিক অভিযোগ দায়ের করেছে ।

ভুক্তভোগী মোঃ সাহেদ (৪৮) বাদী হয়ে চাঁদপুর সদর মডেল থানায় লিখিত অভিযোগ করেছেন। তিনি জানান, প্রতিদিন ৫০০ টাকা করে দীর্ঘ এক বছর সঞ্চয় রাখার পরও টাকা ফেরত না পেয়ে এখন তিনি আইনের আশ্রয় নিয়েছেন। অভিযোগে বলা হয়, জুলহাস শুরুতে সঞ্চয় বই দিয়ে গ্রাহকদের বিশ্বাস অর্জন করে অর্থ হাতিয়ে নিয়েছেন এবং এখন ফোন রিসিভ না করে ব্লক করে রেখেছেন।

এছাড়াও অন্যান্য গ্রাকরা বলছেন, কারো কষ্টার্জিত টাকা, কারো আবার সংসারের খরচ থেকে অর্জিত অর্থ, কারো বা পান ও চা বিক্রি করে রাখা হালাল অর্থ আত্মসাৎ কিভাবে করলো সে। এ নিয়ে প্রতিদিন তাকে কয়েকশ ফোন করলেও তার ফোনে কল ঢুকে না। বর্তমানে পলাতক রয়েছে সে।

স্থানীয়দের দাবি, জুলহাসের নামে ঢাকা উত্তরায় ১০ তলা ভবন রয়েছে এবং তার একাধিক বিবাহ ও অনৈতিক কর্মকাণ্ডের কথাও উঠেছে সরেজমিন অনুসন্ধানে। ভুক্তভোগীরা অবিলম্বে আইনশৃঙ্খলা বাহিনীর হস্তক্ষেপ দাবি করছেন।

সম্পর্কিত খবর