
মহসিন হোসাইন : চাঁদপুরে ছাত্র-জনতার জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান দিবসসমূহের মধ্যে জুলাই পূর্নজাগরণ অনুষ্ঠানমালার প্রস্তুতি সভা সম্পন্ন হয়েছে। বুধবার (৯জুলাই) সকালে জেলা প্রশাসকের মিলনায়তনে সভার সভাপতিত্ব করেন চাঁদপুর জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন।
সভায় জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন বলেন, ছাত্র-জনতার জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান ও জুলাই শহীদদের স্মরণে বিভিন্ন কর্মসূচির উদ্যোগ নেওয়া হয়েছে। এসব কর্মসূচি বাস্তবায়নে আপনারা রাজনৈতিক দলের নেতৃবৃন্দ সহযোগিতা করলে সুষ্ঠু ভাবে সম্পন্ন করতে পারবো।
দোয়া, পুষ্পস্তর্বক অর্পণ, জুলাই শহীদের স্মরণে স্মৃতিস্তম্ভ, আলোচনা সভা, রচনা প্রতিযোগিতা, ২৪শের চিত্রাঙ্কনসহ নানান কর্মসূচি সভায় সরকারের দেয়া কর্মসূচিগুলো বাস্তবায়নে সকলের সহযোগিতা চান জেলা প্রশাসক।
সভায় এ সময় উপস্থিত ছিলেন জুলাই আন্দোলনে অংশ নেয়া শিক্ষার্থীর প্রতিনিধির পাশাপাশি বিএনপি, জামায়াত ইসলামী, হেফাজতে ইসলাম, গণ অধিকার পরিষদ, এনসিসিসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ।




