নায়েরগাঁও দক্ষিন ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে তিন মহিলা মেম্বারের অভিযোগ

মতলব দক্ষিন প্রতিনিধি : মতলব দক্ষিন উপজেলার নায়েরগাঁও দক্ষিন ইউনিয়নের চেয়ারম্যান, প্যানেল চেয়ারম্যান ও এক ইউপি সদস্যের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ উঠেছে । অভিযোগের বিষয়ে গত ৭ জুলাই উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর লিখিত অভিযোগ করেন তিন সংরক্ষিত মহিলা সদস্যরা ।

অভিযোগ সুত্রে জানাযায় নায়েরগাঁও দক্ষিন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুস সালাম মামুন মৃধা, প্যানেল চেয়ারম্যান সফিকুল ইসলাম ও ১ নং ওয়ার্ডের ইউপি সদস্য আলাউদ্দিন প্রধান দির্ঘদিন যাবত সংরক্ষিত মহিলা সদস্য ৪,৫,৬ নং ওয়ার্ডের মুক্তা আক্তার, ১,২,৩ নং ওয়ার্ডের কুলসুমা বেগম ও ৭,৮,৯ নং ওয়ার্ডের পারুল রানী সরকারকে কোন প্রকার প্রকল্প বা বরাদ্দের বিষয়ে তাদেরকে কিছু না জানানো, শীত বস্ত্র, জেলে কার্ড, বীজ বিতরন, বিভিন্ন আর্থিক সহায়তা ও ভাতার বিষয়ে আমাদের ন্যায্য ভাগ না দেওয়া , এ বিষয়ে চেয়ারম্যান সাহেবের সাথে কথা বল্লে তিনি বলেন আগের মহিলা মেম্বাররা কোন প্রকল্পের বিষয়ে জানতে চাইতো না তাই তোমাদেরকে জানানো হয়নি যা দেওয়া হয় তা নিয়ে সন্তুুষ্ঠ থাক ।

অভিযোগের বিষয়ে সংরক্ষিত মহিলা সদস্য মুক্তা আক্তার বলেন আমরা তিন ওয়ার্ডের প্রতিনিধিত্ব করে আমাদের কাছে এলাকা বাসীর চাহিদাও বেশী থাকে বিশেষ করে মহিলারা বিভিন্ন সহযোগিতা চাইতে আসে , আমাদের ইচ্ছে থাকা সত্বেও তাদেরকে ঠিক মত সহযোগিতা করতে পারিনা । তাই এ সকল সমস্যার সমাধান ও মহিলা মেম্বারদের যথাযথ সম্মান ও অধিকারের চেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে অভিযোগ দিয়েছি ।

এ বিষয়ে ইউপি চেয়ারম্যান আব্দুস সালাম মামুন মৃধা বলেন, আমি তাদেরকে সব ধরনের সহযোগিতা করে আসছি । তারা মিথ্যা অভিযোগ করেছে ।

উপজেলা নির্বাহী কর্মকর্তা আমজাদ হোসেন বলেন আমি অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে ।

সম্পর্কিত খবর