
মাসুদ হোসেন : বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে বৃহৎ পরিসরে বৃক্ষরোপণের উদ্যোগ নিয়েছে অরাজনৈতিক ও অলাভজনক স্বেচ্ছাসেবী সংগঠন প্রভাত যুব সমাজকল্যাণ সংস্থা।
মঙ্গলবার (৮ জুলাই) সকালে চাঁদপুর সদর উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান মহামায়া হানাফিয়া উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে সৌন্দর্যমন্ডিত গাছ কৃষ্ণচূড়া, ট্রেসিনা, রঙ্গণ, ঝাউগাছ সহ বিভিন্ন প্রজাতির ঔষধি ও ফল গাছের চারা রোপণ করা হয়।
পরবর্তীতে বিভিন্ন এলাকায় ব্যাপক পরিসরে ফলজ, ঔষধি ও ফুল গাছের চারা রোপণ করার কথা জানান সংগঠনটির নেতৃবৃন্দ। প্রভাত যুব সমাজকল্যাণ সংস্থার সভাপতি হাবিবুর রহমান জানান, গত ২৫ জুন বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে সংগঠনটির পক্ষ থেকে একটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্যোগ নেয়া হয়। তারই ধারাবাহিকতায় গত মাসের ১৮ তারিখে বৃক্ষরোপণ কর্মসূচির সূচনা ঘটে।
সংগঠনটির ৫ম ধাপের এই কার্যক্রমে উপস্থিত ছিলেন চাঁদপুর সদর উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ শফিকুল ইসলাম, মহামায়া হানাফিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক খোরশেদ আলম মোল্লা, সাংবাদিক মিজানুর রহমান পাটওয়ারী, সংগঠনের সভাপতি হাবিবুর রহমান, সহ সভাপতি জুয়েল হোসেন, ত্রাণ ও দূর্যোগ বিষয়ক সম্পাদক সাজদিদুর রহমান,
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক সম্পাদক আব্দুল আজিজ আরজু, সদস্য শাহ আলম, মাছুম হোসেন সহ উক্ত বিদ্যালয়ের অন্যান্য শিক্ষকবৃন্দ ও সামাজিক নেতৃবৃন্দ।




