পূর্ব শ্রীরামদীতে মাদক বিক্রির সময় দু’ব্যবসায়ীকে পুলিশে সোপর্দ

চাঁদপুর খবর রির্পোট: চাঁদপুর পৌরসভার ৪নং ওয়ার্ড পূর্ব শ্রীরামদি ও পূর্ব জাফরাবাদ এলাকা মাদক সেবীদের নিরাপদ আস্তানায় পরিণত হয়েছে।

বহিরাগত মাদক সেবীরা এই এলাকায় এসে ইয়াবা ফেনসিডিল ও গাঁজা ক্রয় বিক্রয় করছে।

তেমনি ইয়াবা বিক্রির সময় মাসুদ ও সামু নামের দুই মাদক ব্যবসায়ীকে ৪নং ওয়ার্ড যুবদল নেতা আটক করে চাঁদপুর সদর মডেল থানায় সোপর্দ করেছে।

এই ঘটনায় আটক মাদক ব্যবসায়ীরা রাজনৈতিক দলের এক নেতা নাম প্রকাশ করেছে।

সোমবার বিকেলে ৪নং ওয়ার্ড পূর্ব জাফরাবাদ চৌদার বাড়ির সামনে থেকে ওয়ার্ড যুবদলের সাংগঠনিক সম্পাদক রাসেল ও ছাত্রদলের সাবেক সভাপতি আক্তার হোসেন মাদক ব্যবসায়ী রাজ মাসুদ ও শামুকে হাতেনাতে ধরেছে। এ সময় তাদের কাছ থেকে ইয়াবা উদ্ধার করা হয়।

এ সময় তাদেরকে জিজ্ঞাসাবাদ করলে তারা মাদক বিক্রি ও সেবনের কথা স্বীকার করে। এছাড়া রাজনৈতিক দলের এক নেতা ছত্রছায়ায় থেকে এই মাদক ব্যবসা করছে বলে সকলের সামনে স্বীকারোক্তি দিয়েছে।

এই ঘটনায় পৌর যুবদলের যুগ্ন আহবায়ক সোহেল গাজী ও ৪নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক জামাল মোল্লা ঘটনাটি পুলিশকে অবগত করেন। পরে চাঁদপুর মডেল থানা পুলিশ মাদক ব্যবসায়ী রাজ মাসুদ ও সামুকে আটক করে থানায় নিয়ে আসে।

আটক মাসুদ ও সামুর বিরুদ্ধে এর পূর্বে বেশ কয়েকটি মাদক মামলা রয়েছে। দীর্ঘদিন যাবত তারা এলাকায় প্রকাশ্যে মাদকের স্বর্গরাজ্য গড়ে তোলেছে। তাদের বিরুদ্ধে কঠোর আয়না লোক ব্যবস্থা গ্রহণ করার জোর দাবি জানিয়েছেন এলাকার শান্তিপ্রিয় মানুষ।

 

 

 

সম্পর্কিত খবর