
চাঁদপুর খবর রির্পোটঃ চাঁদপুর সদর উপজেলার ৪নং শাহমাহমুদপুর ইউনিয়নের ৪নং ওয়ার্ডের পূর্ব শাহতলী হিফজুল কোরআন হাফিজিয়া মাদরাসার ও এতিমখানার ২য় তলার ছাদ ঢালাই কাজের শুভ উদ্বোধন করা হয়েছে।
গতকাল ৭জুলাই (সোমবার) বিকাল ২টায় উন্নয়ন কাজ এতিমখানার ছাদ ঢালাই এর উদ্বোধন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, পূর্ব শাহতলী হিফজুল কোরআন হাফিজিয়া মাদরাসা ও এতিমখানার সভাপতি মোঃ হানিফ চৌধুরী, মাদরাসার পরিচালক হাফেজ মাওলানা শাহাদাত হোসেন, স্থানীয় মোঃ জহির চৌধুরী, ডুবাই প্রবাসী মোঃ মিলন গাজী, মাওলানা মামুন হোসাইন, রাজের কনট্রাক্টর মোঃ জামাল গাজী সহ অন্যান্যরা।
এদিকে, পূর্ব শাহতলী হিফজুল কোরআন হাফিজিয়া মাদরাসার ও এতিমখানার উন্নয়ন কমিটির সভাপতি মাদরাসার উন্নয়নে সমাজের বিত্তবান মানুষ সহ সকলকে সাধ্যমত সহযোগিতা করার আহ্ববান জানিয়েছেন।




