পাইকদি মাহবুব পাটওয়ারী বিরুদ্ধে সরকারি রাস্তা কেটে পাইপ বসানোর অভিযোগ

চাঁদপুর খবর রির্পোটঃ চাঁদপুর সদর উপজেলার ৪নং শাহমাহমুদপুর ইউনিয়নের ৫নং ওয়ার্ডের পাইকদি গ্রামের পাটওয়ারী বাড়ির সামনে সরকারি রাস্তা কেটে তার ভিতর দিয়ে অবৈধভাবে পাইপ বসানোর অভিযোগ পাওয়া গেছে স্থানীয় মাহবুব পাটওয়ারী বিরুদ্ধে।

৬জুলাই (রবিবার) বিকাল ৩টায় সরেজমিনে পাইকিদি গিয়ে দেখা যায়, ৪নং শাহমাহমুদপুর ইউনিয়নের ৫নং ওয়ার্ডের পাইকদি পাটওয়ারী বাড়ির মাহবুব পাটওয়ারী তার গরুর খামার থেকে কয়েকটি পাইপ সরকারি রাস্তার কেটে তার ভিতরে বসিয়েছে। উক্ত পাইপের পানির লাইন মানুষের ব্যবহার করা পুকুরে দেওয়া হয়েছে। এতে মানুষ বিরুদ্ধে রোগে আক্রান্ত হচ্ছে।

এ বিষয়ে মাহবুব পাটওয়ারীর সাথে দৈনিক চাঁদপুর খবর পক্ষ থেকে যোগাযোগ করা হলে তিনি বলেন, আমি সরকারি রাস্তা কেটে পাইপ বসিয়েছে। আমি আমার সিদ্ধান্তে সরকারি রাস্তার নিচে পাইপ বসাইনি। আমাকে শাহমাহমুদপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো: কামাল মিজি ভাই সরকারি রাস্তার নিচ দিয়ে পাইপ বসানোর জন্য অনুমতি দিয়েছে।

জানা যায়, মাহবুব পাটওয়ারী ৪নং শাহমাহমুদপুর ইউনিয়নের ৫নং ওয়ার্ডের পাইকদি পাটওয়ারী বাড়ির বাসিন্দা, তার পিতার নাম আবদুল হাই পাটওয়ারী , মাতার নাম- রাবেয়া বেগম।

এলাকাবাসী দৈনিক চাঁদপুর খবরকে জানায়, মাহবুব পাটওয়ারী জোরপূর্বক সরকারি রাস্তার নিচ দিয়ে পাইপ বসিয়েছে। পাইপের পানি জনগণের ব্যবহৃত পুকুরে দিয়েছে। রাস্তার নিচে পাইপ বাসানোয় যে কোন সময় বড় ধরনের দূর্ঘটনা ঘটতে পারে। তাছাড়া পুকুরে নোংরা পানির লাইন দেওয়ায় পুকুরের পানি সহ পরিবেশে বিরুপ প্রভাব পড়ছে। এতে পুকুরের পানি ব্যবহারকারীরা বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছে। আমরা সরকারি রাস্তার নিচ দিয়ে এবং মানুষের ব্যবহৃত পুকুরে ময়লা পানির লাইন যেন না দেয় নিষেধ করেছি। কিন্তু মাহবুব পাটওয়ারী আমাদের কথা শুনে না। রাস্তার নিচ থেকে পাইপটি না সরালে যে কোন সময় সরকারি রাস্তাটি ভেঙ্গে যেতে পারে। আমরা এ বিষয়ে চাঁদপুর জেলা প্রশাসন ও চাঁদপুর সদর উপজেলা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি।

সম্পর্কিত খবর